News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: দরিদ্রদের দুঃখ-কষ্ট দূর করতে দিন-রাত কাজ করে চলেছে ডাবল ইঞ্জিনের সরকার : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: দরিদ্রদের দুঃখ-কষ্ট দূর করতে দিন-রাত কাজ করে চলেছে ডাবল ইঞ্জিনের সরকার : প্রধানমন্ত্রী

আলমোড়া, ১১ ফেব্রুয়ারি (হি.স.): দরিদ্রদের দুঃখ ও কষ্ট দূর করতে দিন-রাত কাজ করে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। উত্তরাখণ্ডের আলমোড়া থেকে এই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার উত্তরাখণ্ডের আলমোড়ায় নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “ভোটাররা কখনও ভালো কাজ ভুলে যান না, কখনও ভালো উদ্দেশ্য ভুলে যান না এবং যাঁদের উদ্দেশ্য ভালো সর্বদা তাঁদের পাশে থাকেন। বিজেপির তুলনায় এবারের নির্বাচন জনগণই বেশি লড়ছেন। উত্তরাখণ্ডের জনগণ ভালো করেই জানেন একমাত্র বিজেপি সরকারই পারে এই দশককে উত্তরাখণ্ডের উজ্জ্বল দশকে পরিণত করতে। তাই উত্তরাখণ্ডে ফের ডাবল ইঞ্জিনের সরকার আসা একপ্রকাশ নিশ্চিত।” প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস’-এর সংকল্প নিয়ে কাজ করছে। কিন্তু যারা আমাদের বিরোধিতা করে তাদের ফর্মুলা হল- একসঙ্গে শুধু লুট করো।”

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, “এই মানুষগুলি ভ্যাকসিন নিয়ে কী বলেছিল মনে আছে তো? তাঁরা বলেছিল পাহাড়ের প্রতিটি গ্রামে ভ্যাকসিন পৌঁছতেই পারে না! উত্তরাখণ্ডের জনগণের প্রতি এতটা অবিশ্বাস। অথচ বিজেপি সরকার, উত্তরাখণ্ডের জনগণ করোনার থেকে বাঁচতে দিনরাত কাজ করে চলেছে।” পর্বতমালা প্রকল্পের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেছেন, “এবারের বাজেটে আমরা উত্তরাখণ্ডের দিকে বিশেষ নজর রেখে একটি পরিকল্পনা করেছি, পর্বতমালা প্রকল্প। পূর্ববর্তী সরকারগুলি উত্তরাখণ্ডের সীমান্তবর্তী গ্রাম, তালুকা ও জেলাগুলিকে উপেক্ষা করেছিল। বিজেপি সরকার সীমান্ত এলাকার উন্নয়নের পরিকল্পনা করেছে। এই সীমান্ত এলাকার জন্য আমরা একটি ‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্প করেছি।” প্রধানমন্ত্রী বলেছেন, “দরিদ্রদের দুঃখ-কষ্ট বোঝা ডাবল ইঞ্জিনের সরকার। দরিদ্রদের কষ্ট ও সমস্যা সমাধানে দিনরাত কাজ করে চলেছে। করোনা সঙ্কটের সময় আমাদের সরকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশন দেওয়ার দায়িত্বও পালন করেছে।”

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top