News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Congress & SP: কংগ্রেস ও সপা-কে তোপ অনুরাগের, বললেন অখিলেশ নিশ্চিত হারবেন
Image

Congress & SP: কংগ্রেস ও সপা-কে তোপ অনুরাগের, বললেন অখিলেশ নিশ্চিত হারবেন

বারাণসী, ১১ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তোপ দেগেছেন সমাজবাদী পার্টির বিরুদ্ধেও। শুক্রবার সকালে বারাণসীতে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, “২০১৪-পরবর্তী প্রতিটি নির্বাচনের পরেই কিছু বিরোধী দল সর্বদা কিছু করার চেষ্টা করে, যেখানে আন্তর্জাতিক লিঙ্কগুলিও যোগ দেয়। রাফাল, সিএএ অথবা অন্য কোনও ইস্যু হোক, জনসাধারণ কখনই এই ধরনের দোষারোপ স্বীকার করে না এবং প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিশ্বাস করেন।”

কংগ্রেসকে আক্রমণ করে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “তাঁরা (কংগ্রেস) বিকিনি/হিজাব, সিএএ/রাফাল নিয়ে কথা বলে, কিন্তু জনগণ কখনই তাঁদের গ্রহণ করেন না। কারণ তাঁরা কখনও দরিদ্রদের কল্যাণের কথা বলে না। তারা শুধু জানে কীভাবে তোষণের রাজনীতি দিয়ে ভোট সংগ্রহ করতে হয়…আপনারা লিখে রাখতে পারেন, অখিলেশ (সমাজবাদী পার্টির প্রধান) তাঁর আসন থেকে নিশ্চিত হারবেন।” রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-এর প্রধান জয়ন্ত চৌধুরীর ভোট না দেওয়া নিয়েও তোপ দেগেছেন অনুরাগ। বলেছেন, “কিছু বংশবাদী মানুষ নিজেদের ভোট দেন না। গণতন্ত্র সম্পর্কে তাঁদের অভিমত খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই ধরনের দল আগেও হেরেছে, ভবিষ্যতে আবারও হারবে।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top