News Flash

  • Home
  • দেশ
  • Accident : গুরুগ্রামের বহুতলে দুর্ঘটনা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, হতাহতের আশঙ্কা
Image

Accident : গুরুগ্রামের বহুতলে দুর্ঘটনা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, হতাহতের আশঙ্কা

গুরুগ্রাম, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : গুরুগ্রামে বহুতলের ছাদ ভেঙে বড়সড় বিপত্তি। আহত হয়েছেন বহু৷ ভাঙা অংশের নীচে চাপা পড়ে অনেকে। বৃহস্পতিবার ভয়াবহ ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের ১০৯ নম্বর সেক্টরে। খবর অনুযায়ী, ওই সেক্টরে চিন্টেল প্যারাডিসো হাউজিং কমপ্লেক্সের সাত তলা থেকে এক তলা পর্যন্ত ছাদের দিকের অংশটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অসমর্থিত সূত্রে, ২ জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও সরকারি ভাবে মৃতের কথা ঘোষণা করা হয়নি। তবে অনেকে যে নীচে চাপা পড়ে আছেন তা জানিয়েছে দমকল। উদ্ধারকার্য শুরু হয়েছে।ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস।

এই ঘটনায় বহুতলের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে বহুতলের সামনে পুলিস এবং দমকল বাহিনীর কর্মীরা পৌঁছেছেন। বহুতলটির একাংশ ভেঙেছে সেটি যে অনেক পুরনো তা নয়। দ্বারকা এক্সপ্রেসওয়ের কাছে তিন-চার বছর আগে ২১ তলের আবাসনটি তৈরি হয়। দমকল জানিয়েছে, এদিনের দুর্ঘটনায় অন্তত ৫০ জন নীচে চাপা পড়েন। যুদ্ধকালীন তৎপরতায় সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top