কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি. স.) : ‘শ্রমিকরা রেল বিক্রি করে দিচ্ছে, শেল বিক্রি করে দিচ্ছে, কোল বিক্রি করে দিচ্ছে। এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে। সব বিক্রি করে দিচ্ছে। দেশই যদি বিক্রি হয়ে যায় তাহলে দশ বাঁচবে কী করে।’
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল প্রদান কর্মসূচিতে এসে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় আরও একবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, ‘দশ মানে জনগণ। দেশই যদি থাকে দেশের মানুষ বাঁচবে কী করে’। এদিন এনআরসি এনপিআরের প্রসঙ্গে টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘এরা মানুষকে অধিকার দেয় না। এনআরসি, এনপিআরের নামে মানুষের অধিকার কেড়ে নেয়। আমরা কাড়ি না, আমরা মনে করি আমরা সবাই নাগরিক। এই অধিকার সংবিধান দিয়েছে। এ টার জন্য অনেক লড়াই হয়েছে।’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভোটের জন্য ভোট পাখি কোয়েল দোয়েল নিয়ে সব চলে আসছে। ভোট চলে গেলে উজালা, নোটবন্দি সব হাওয়া। কত লোক চাকরি না পেয়ে আত্মহত্যা করছে। কৃষকরাও ন্যায্য দাম পায় না। এই দেশের পরিস্থিতি।’


















