News Flash

  • Home
  • দিনের খবর
  • Lakhimpur Violence: স্বস্তি দিল এলাহাবাদ হাইকোর্ট, লখিমপুর হিংসায় অভিযুক্ত আশিসের জামিন মঞ্জুর
Image

Lakhimpur Violence: স্বস্তি দিল এলাহাবাদ হাইকোর্ট, লখিমপুর হিংসায় অভিযুক্ত আশিসের জামিন মঞ্জুর

প্রয়াগরাজ, ১০ ফেব্রুয়ারি (হি.স.): লখিমপুর খেরি হিংসা মামলার প্রধান অভিযুক্ত আশিষ মিশ্রকে জামিন দিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। বৃহস্পতিবার আশিসের জামিন মঞ্জুর করেছে আদালত। গত ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করেছিল উত্তর প্রদেশ পুলিশ। গ্রেফতারির কয়েক দিন পরেই উদ্ধার করা হয় তাঁর বন্দুক। লখিমপুর-কাণ্ডের তদন্তে ঢিলেমির জন্য গত ২০ অক্টোবর উত্তর প্রদেশ পুলিশকে তুলোধনা করেছিল সুপ্রিম কোর্ট।

গত ৩ অক্টোবর লখিমপুর খেরির টিকুনিয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় প্রধান অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস। নিম্ন আদালতে জামিনের আর্জি খারিজ হওয়ার পরই এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন আশিস। অবশেষে বৃহস্পতিবার আশিসকে জামিন দিয়েছে আদালত। প্রসঙ্গত, নভেম্বরে উত্তরপ্র দেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) আদালতে পেশ করা রিপোর্টে জানায়, লখিমপুরের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল।

Releated Posts

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top