News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • উত্তরপ্রদেশে যে টাকা বিনিয়োগ হয়েছে বলছে কেন্দ্র সেই টাকা কোথায় গেল, প্রশ্ন মমতার
Image

উত্তরপ্রদেশে যে টাকা বিনিয়োগ হয়েছে বলছে কেন্দ্র সেই টাকা কোথায় গেল, প্রশ্ন মমতার

লখনউ, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : “উত্তরপ্রদেশে যে টাকা বিনিয়োগ হয়েছে বলছেন সেই টাকা কোথায় গেল?“ মঙ্গলবার এই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদবের আমন্ত্রণে, তিনি উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচারে লখনউয়ে ভার্চুয়াল সভা করলেন।

মমতা বলেন, উত্তরপ্রদেশে যে অর্থ দিয়েছে বলে দাবি করছে কেন্দ্র, সেই অর্থ পিএম কেয়ারে গেছে। অডিট হবে না বলে? কত পরিযায়ী শ্রমিক অনাহারে মারা গেছেন? কোভিডে, কৃষক আন্দোলনে, এনআরসি আন্দোলনে বহু মানুষ মারা গেছেন। তাঁদের সবার পরিবারের একজনকে রেলে চাকরি দিতে হবে। ম্যানিফেস্টোতে আগে সেকথা লিখুন।

একই সঙ্গে এদিন তিনি বলেন, “সাতমাস আমাদের দেশের কৃষকরা রাস্তায় বসেছিলেন। মন্ত্রীর ছেলে গাড়ি নিয়ে তাদের পিষে দিয়েছে। তার জন্য অন্তত ক্ষমা চাওয়া উচিত। বিজেপি এখন ভারতের জন্য বিপজ্জনক রাজনৈতিক দল। মা-বোনরা যদি এককাট্টা হতে পারেন তাহলেই বিজেপিকে হারানো সম্ভব।’’মঙ্গলবার মমতা বলেন, “অখিলেশ যাদব জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে। আমরা একসঙ্গে পর্যটন শিল্পের উন্নতি করতে পারব।

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top