News Flash

  • Home
  • বিদেশ
  • ভিয়েতনাম সীমান্ত সংলগ্ন চিনের শহরে লকডাউন, গৃহবন্দী ৩৫ লক্ষ মানুষ
Image

ভিয়েতনাম সীমান্ত সংলগ্ন চিনের শহরে লকডাউন, গৃহবন্দী ৩৫ লক্ষ মানুষ

বেজিং, ৭ ফেব্রুয়ারি (হি.স.): বিগত ৩-দিন ধরে ভিয়েতনাম সংলগ্ন দক্ষিণ চিনের গুয়াংসি অঞ্চলের বাইসে শহর বাড়ছে করোনার সংক্ৰমণ। বিগত ৭২ ঘন্টার মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৭০ জন, করোনার এই বাড়বাড়ন্ত রুখতে লকডাউন লাগু হল বাইসে শহরে। সোমবার থেকেই বাইসে শহরে লকডাউন লাগু হয়েছে। এই শহরের জনসংখ্যা প্রায় ৩৫ লক্ষ। লকডাউনের ফলে এখনও গৃহবন্দী বাইসে শহরের বাসিন্দারা।

শহর ছেড়ে বেরোতে পারবেন না কেউ। ভাইস-মেয়র জি জুনিয়ান জানিয়েছেন, “শহরজুড়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণ কার্যকর করা হয়েছে। কোনও যানবাহন অথবা মানুষজন শহরে ঢুকতেও পারবেন না, আবার বেরোতেও পারবেন না।” শহর সংলগ্ন অঞ্চলেও কঠোর বিধিনিষেধ লাগু করা হয়েছে।” ভিয়েতনাম শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে (৬২ মাইল) অবস্থিত এই শহরে গত শুক্রবার প্রথম করোনা-আক্রান্তের হদিশ পাওয়া যায়।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top