News Flash

  • Home
  • দেশ
  • Goa : লতা মঙ্গেশকরের সম্মানে গোয়া সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
Image

Goa : লতা মঙ্গেশকরের সম্মানে গোয়া সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পানাজি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : গোয়া সরকার কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

এদিন গোয়া সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ টুইট করে জানিয়েছে,” ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকরের দুঃখজনক মৃত্যুর কারণে রাজ্য সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, অর্থাৎ ৬ থেকে ৮ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত। “
গোয়া ছাড়াও ছত্তিশগড় সরকারও দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

প্রসঙ্গত, কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর রবিবার ৯২ বছর বয়সে মারা যান।
গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে করোনার সঙ্গে লড়াই করেছেন তিনি। সঙ্গে ছিল ফুসফুসের সংক্রমণ। কিছুদিন আগেই সঙ্গীত শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হয়।কিন্তু শনিবার আবারও স্বাস্থ্যের অবনতি হয়৷ ফের তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৯২ বছর বয়সে চলে গেলেন লতা।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top