News Flash

  • Home
  • দেশ
  • Rahul Gandhi : ‘আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি’, কর্ণাটক হিজাব প্রসঙ্গে রাহুল গান্ধী
Image

Rahul Gandhi : ‘আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি’, কর্ণাটক হিজাব প্রসঙ্গে রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : গত বেশ কয়েকদিন ধরেই কর্ণাটকে কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই বিষয়ে শনিবার রাহুল গান্ধী বলেন, ‘শিক্ষার্থীদের হিজাবকে তাদের শিক্ষার পথে বাধা হতে দিয়ে আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি। মা সরস্বতী সকলকে জ্ঞান দান করেন। তিনি পার্থক্য করেন না।’

উল্লেখ্য, কর্ণাটকের উডুপি জেলায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের হিজাব পরারউপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ে মামলা গড়িয়েছে কর্ণাটক হাই কোর্ট পর্যন্ত। গতকালই তিনটি কলেজে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয় যে ক্লাসে হিজাব পরে ঢোকা যাবে না। এরপরই বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় বসেন মুসলিম ছাত্রীরা। তাদের সঙ্গে যোগ দেয় মুসলিম যুবকরাও। পুলিশও মোতায়েন করতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।


উল্লেখ্য, গতবছরের ২৮ জিসেম্বর হিজাব পরা নিয়ে প্রথম ঝামেলা হয় উডুপি গভর্নমেন্ট স্পন্সরড কলেজে। এরপরই একে একে আরও চারটি শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হিজাব।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top