News Flash

  • Home
  • দেশ
  • Attack : ধারাল অস্ত্র নিয়ে খড়দহের নাট্যকর্মীর উপর হামলা, বেধড়ক মার
Image

Attack : ধারাল অস্ত্র নিয়ে খড়দহের নাট্যকর্মীর উপর হামলা, বেধড়ক মার

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : অন্যায়ের প্রতিবাদের মাশুল দিতে হল এক নাট্যকর্মীকে। বাড়ির কাছে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন তপন দাস নামে এক নাট্যকর্মী। ধারাল অস্ত্র নিয়ে নাট্যকর্মীর উপর চড়াও হল স্থানীয় দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে খড়দহের শান্তিনগর এলাকায়। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও অধরা অভিযুক্তরা। তবে এই ঘটনার কথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকে জানানো হয়েছে।

শান্তিনগর এলাকায় খড়দহ থিয়েটার জোন নামে নাট্য সংস্থার কর্ণধার তপন দাস। শুক্রবার নিজের বাড়িতেই নাটকের মহড়া সারছিলেন তিনি। তার পর সেখান থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন রাস্তায়। সেই সময় এলাকার জনৈক দুষ্কৃতী বেপরোয়া গতিতে বাইক এনে তাঁর পায়ের উপর তুলে দেয়। বাইকটি সরানোর আবেদন জানান তপনবাবু। পালটা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে ধারাল অস্ত্র নিয়ে নাট্যকর্মীর উপর চড়াও হয় ওই দুষ্কৃতী। পরে কুকর্মের সঙ্গীদের ডেকে আনে সে। রড-বাঁশ নিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ।
এদিকে পুলিশ দুষ্কৃতীদের এখনও পর্যন্ত গ্রেফতার করতে না পারায় আতঙ্কে আক্রান্তের পরিবার। দোষীদের দ্রুত গ্রেফতারির আশ্বাস দিয়েছে পুলিশ। দুষ্কৃতীরা বিজেপির সঙ্গে যুক্ত বলে দাবি।

Releated Posts

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026

গণতন্ত্রে অরাজকতার পরিবেশ তৈরির চেষ্টা, ভারত জোটের বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) এবং মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রস্তাবিত…

ByByNews Desk Oct 6, 2026

ভুটানে ৭৭০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প গড়বে আদানি পাওয়ার ও ড্রুক গ্রিন পাওয়ার

থিম্পু/আহমেদাবাদ, ৬ অক্টোবর (আইএএনএস): ভুটানে ৭৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চামখারচু-১ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চুক্তি করল আদানি পাওয়ার এবং…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top