News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেন দুর্ঘটনার তদন্তে অকুস্থলে কমিশনার অফ রেলওয়ে সেফটি, জখম যাত্রীদের সঙ্গেও কথা
Image

ট্রেন দুর্ঘটনার তদন্তে অকুস্থলে কমিশনার অফ রেলওয়ে সেফটি, জখম যাত্রীদের সঙ্গেও কথা

জলপাইগুড়ি, ১৫ জানুয়ারি (হি স)। ঠিক কী কারণে ময়নাগুড়ির দোমোহনিতে ভয়াবহ দুর্ঘটনা হল, ৪৪ ঘন্টা বাদেও তা স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটির জেরে যে এত বড় দুর্ঘটনা ঘটেছে, সে ইঙ্গিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর মন্তব্যেই স্পষ্ট। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত প্রয়োজন বলেই জানিয়েছেন তিনি।

এই পরিস্থিতিতেই কমিশনার অফ রেলওয়ে সেফটি লতিফ খান শনিবার জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে জখম যাত্রীদের সঙ্গে কথা বলেন।শনিবার হাসপাতালে গিয়ে জখম যাত্রীদের সঙ্গে দেখা করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি লতিফ খান জানার চেষ্টা করেন, দুর্ঘটনার আগে ট্রেনের গতিবেগ কত ছিল? দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কোনও শব্দ বা ঝাঁকুনি অনুভব করেছিলেন কিনা। জখম যাত্রীরা তাঁদের নিজেদের অভিজ্ঞতার কথা কমিশনার অফ রেলওয়ে সেফটিকে জানান। জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের আগে দুর্ঘটনাস্থলেও যান তিনি।গত বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। ১২টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ৪০ জন। তাঁদের অনেকেই এখনও জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি রয়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top