News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে ফের ধাক্কা খেল বিজেপি, প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা মুকেশ বর্মার
Image

উত্তর প্রদেশে ফের ধাক্কা খেল বিজেপি, প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা মুকেশ বর্মার

লখনউ, ১৩ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের বড়সড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এবার বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন বিজেপি বিধায়ক মুকেশ বর্মা। মুকেশ বর্মা উত্তর প্রদেশের ফিরোজাবাদের শিকোহাবাদের বিজেপি বিধায়ক। নিজেকে স্বামী প্রসাদ মৌর্যের অনুগামী আখ্যা দিয়েছেন তিনি। সূত্রের খবর, তিনি ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকেও। মুকেশ হলেন উত্তর প্রদেশের সপ্তম বিধায়ক যিনি বিগত তিন দিনের মধ্যে ইস্তফা দিয়েছেন।

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি, এমতাবস্থায় একের পর এক ধাক্কা খাচ্ছে বিজেপি। বিগত তিনদিনে স্বামী প্রসাদ মৌর্য এবং আরও ৪ জন বিজেপি ছেড়েছেন। সেই তালিকায় এবার অনগ্রসর শ্রেণীর নেতা মুকেশ বর্মার নাম যুক্ত হল। বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর মুকেশ বর্মা জানিয়েছেন, “স্বামী প্রসাদ মৌর্য আমাদের নেতা। তিনি যে সিদ্ধান্ত নেবেন আমরা তা মেনে নেব। আগামী কয়েকদিনে আরও অনেক নেতা আমাদের সঙ্গে যোগ দেবেন।” বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মুকেশ বর্মা বলেছেন, “কেউ আমাদের কথা শোনে না।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top