News Flash

  • Home
  • Uncategorized
  • অপেক্ষা সরকারি নির্দেশিকার, মিললেই হাত লাগানো হবে বইমেলা প্রাঙ্গণ তৈরির কাজে
Image

অপেক্ষা সরকারি নির্দেশিকার, মিললেই হাত লাগানো হবে বইমেলা প্রাঙ্গণ তৈরির কাজে

কলকাতা, ১২ জানুয়ারি (হি. স.) : শেষ হয়েছে লটারির মাধ্যমে বইমেলার ৬০০-র বেশি স্টল বণ্টনের কাজ। এরপর অপেক্ষা সরকারি নির্দেশিকার। তা মিললেই হাত লাগানো হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণ তৈরির কাজে। 

করোনার সংক্রমণের বর্তমান গ্রাফ দেখে নির্ধারিত দিনে এই বইমেলা করার নিশ্চয়তা মিলছে না। কিন্তু নিশ্চয়তা না থাকলেও রয়েছে আশা। সেই আশাকেই সঙ্গী করে প্রস্তুতির যাবতীয় কাজ সেরে রাখছে আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। মঙ্গলবার আগামী ৩১ জানুয়ারি সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে শুরু হওয়ার কথা ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। যা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম থেকেই করোনা বিধিনিষেধের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিল আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। মেলামাঠে সামাজিক দূরত্ব বজায় রাখতে কমিয়ে দেওয়া হয়েছে প্রতিটি স্টলের মাপ। ১০০ বর্গফুটের স্টল ছোট করে ৬৭ বর্গফুট করা হয়েছে। ১৬০০ বর্গফুটের স্টলের মাপ কমিয়ে ১০৫০ বর্গফুট হয়েছে। এর ফলে মেলার মাঠে ফাঁকা জায়গার পরিমাণ বেড়েছে প্রায় ৩০-৩৫ শতাংশ। তৈরি হয়ে গিয়েছে বইমেলার ম্যাপ। শুরু হয়েছিল লটারির মাধ্যমে স্টল বিলির কাজ। ভিড় এড়াতে একসঙ্গে নয়, দফায় দফায় চলে স্টল বণ্টন পর্ব। যার শেষ দফা ছিল মঙ্গলবার। শেষ লটারি পর্বে আড়াইশোর মতো স্টল বণ্টন করা হয়েছে বলে জানান গিল্ডের কর্তারা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top