News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকার সকল জাতিগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে কাজ করছে : সংখ্যালঘু কল্যাণ ও অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যাণমন্ত্রী
Image

রাজ্য সরকার সকল জাতিগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে কাজ করছে : সংখ্যালঘু কল্যাণ ও অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ ছাত্রছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ৷ তারা সুুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেই সমাজ, রাজ্য ও দেশ সামগ্রিকভাবে এগিয়ে যাবে৷ তবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুুদৃঢ় করতে, শিক্ষাকে আরও এগিয়ে নেওয়ার কাজ সরকারের পক্ষে একা করা সম্ভব নয়৷ এ লক্ষ্যে সবাইকে এক সাথে কাজ করতে হবে৷
সংখ্যালঘু কল্যাণ ও অন্যন্য পশ্চাদপদ শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং সভাকক্ষে সংখ্যালঘু কল্যাণ ও অন্যান্য পশ্চাদপদ শ্রেণীভুক্ত মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে এই অভিমত ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ২০১৯-২০ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সর্বাপেক্ষা বেশি নম্বর প্রাপ্ত ৬ জন কৃতী ছাত্রীকে বেগম রোকেয়া স্বর্ণপদক পুরস্কার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ বা এর উর্ধে নম্বর প্রাপ্ত ৮ জনকে মৌলানা আবুল কালাম আজাদ মেধা পুরস্কার এবং ১ জন ছাত্রীকে মুখ্যমন্ত্রী মেধা সংখ্যালঘু বালিকা স্বর্ণপদক পুরস্কারে পুরসৃকত করা হয়৷ এছাড়া অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ২০১৯-২০ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বিভিন্ন স্থানাধিকারী ২৭ জন ছাত্রছাত্রীর মধ্যে ড. বি আর আম্বেদকর স্বর্ণপদক এবং ড. বি আর আম্বেদকর মেধা পুরস্কার এবং ৫ জন বিশিষ্ট ব্যক্তিকে বিদ্যাসাগর সমাজ সংস্ক’তি সম্মাননা প্রদান করা হয়৷


প্রদীপ জেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করে সংখ্যালঘু কল্যাণ ও অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, রাজ্য সরকার সকল জাতিগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে কাজ করছে৷ তবে সংখ্যালঘু সম্পদায় এবং অন্যান্য পশ্চাদপদ শ্রেণী সম্পদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসারে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে৷ এজন্য দুটি দপ্তরের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে যাতে একটা সুুন্দর ও সমৃদ্ধশালী ত্রিপুরা গড়তে সবাই সমভাবে এগিয়ে যেতে পারবে৷ তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এদেশে বহু মহান ও ক’তী সন্তান জন্মেছেন৷ যাঁরা সমাজ ও দেশ গড়ার কাজে কৃতিত্ব রেখে গেছেন৷ তাঁদের অনুসরণ করে এগিয়ে যেতে হবে৷ সম্মানিত অতিথির ভাষণে ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান মহম্মদ জসীম উদ্দিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়তে শিক্ষার কোনও বিকল্প নেই৷
সম্মানিত অতিথির ভাষণে ওবিসি রাজ্য কমিশনের চেয়ারম্যান মৃণাল কান্তি নাথ বলেন, গত ২ বছর করোনার কারণে এ অনুষ্ঠান করা যায়নি৷ তিনি বলেন, শিক্ষা হচ্ছে একটি জাতির উন্নয়নের মাপকাঠি৷ সংখ্যালঘু ও অন্যান্য পশ্চাদপদ শ্রেণীর ছাত্রছাত্রীদের সততা, নিষ্ঠা ও একাগ্রতা থাকলে তারাও ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে৷ চাকরিতে বড় বড় পদ দখল করতে পারবে৷


স্বাগত ভাষণে সংখ্যালঘু কল্যাণ এবং অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যাণ দপ্তরের সচিব তাপস রায় বলেন, সারা ভারতবর্ষের সাথে রাজ্যেও আজাদি কা অমৃত মহোৎসব চলছে৷ এরই অঙ্গ হিসেবে আজ এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে৷
উল্লেখ্য, আজ অনুষ্ঠানে ৬ জন কৃতী ছাত্রীকে বেগম রোকেয়া স্বর্ণপদক পুরস্কার ও মানপত্র দেওয়া হয়৷ প্রত্যেকের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে৷ মৌলানা আবুল কালাম আজাদ মেধা পুরস্কার হিসেবে ৮ জনকে শংসাপত্র দেওয়া হয়৷ এ প্রকল্পে মাধ্যমিকে কৃতীদের অ্যাকাউন্টে ২,৫০০ টাকা এবং উচ্চমাধ্যমিক কৃতীদের অ্যাকাউন্টে ৩,৫০০ টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী মেধা সংখ্যালঘু বালিকা প্রকল্পে ২০২০ সালে উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থানাধিকারী জান্নাতুল ফেরদৌসকে দেওয়া হয় স্বর্ণপদক ও মানপত্র৷ তার অ্যাকাউন্টে ১৯ হাজার টাকা প্রদান করা হয়েছে৷ তাছাড়া ২৮ জন ক’তী ওবিসি ছাত্রছাত্রীদের মধ্যে ড. আম্বেদকর স্বর্ণপদক ও ড. আম্বেদকর মেধা পুরস্কার দেওয়া হয়৷ প্রত্যেককে স্বর্ণপদক, শংসাপত্র ও ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়৷ তাছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিদ্যাসাগর সমাজ সংস্ক’তি সম্মাননা পেয়েছেন ড. সুুবল দেবনাথ, গোপাল চন্দ্র চৌধুরী, সুুদীপ কুমার নাথ, গুরু শ্রীমতী সিনহা ও এল বীরমঙ্গল সিনহা৷ তাদের প্রত্যেককে দেওয়া হয় শাল, মানপত্র ও ১০ হাজার টাকার চেক৷


মন্ত্রী রামপ্রসাদ পাল সহ অতিথিগণ পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কারগুলি তুলে দেন৷ অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী সহ অতিথিগণ ড. আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ ও বেগম রোকেয়ার প্রতিক’তিতে পুপার্ঘ্য অর্পণ করে বিনম শ্রদ্ধা ’াপন করেন৷ অনুষ্ঠানে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তা দশরথ দেববর্মা ছাড়াও বহু ছাত্রছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ সকলকে ধন্যবাদ ’াপন করেন অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যাণ দপ্তরের অধিকর্তা কুন্তল দাস৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top