News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বলন্ত স্টোভে কেরোসিন তেল ঢুকাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধুর
Image

জ্বলন্ত স্টোভে কেরোসিন তেল ঢুকাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধুর

আগরতলা, ২ জানুয়ারি : জ্বলন্ত স্টোভে কেরোসিন তেল ঢুকাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন এক গৃহবধূ। ঘটনা এয়ারপোর্ট থানা এলাকার নারায়নপুর। মৃত গৃহবধূর নাম পিংকি পাল।


জানা গেছে, রান্না করার সময়  কেরোসিন শেষ হয়ে যাচ্ছিল। তখনই গৃহবধূ জ্বলন্ত স্টোভে কেরোসিন ঢুকানোর তার শরীরে আগুন লেগে যায়। তিনি প্রাণে বাঁচার জন্য চিৎকার শুরু করেন। চিৎকার শুনে তার স্বামী ও প্রতিবেশীরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, আট বছর আগে  সামাজিক রীতি মেনে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর পাঁচ বছরের একটি সন্তানও রয়েছে। পরিবারে কোন ধরনের  অশান্তি ছিলনা। অগ্নিদগ্ধ হয়ে পিংকি পালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে তার স্বামী ও পরিবারের লোকজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।


এই ঘটনায় মৃতার বাপের বাড়ির তরফ থেকে কোনো ধরনের অভিযোগ জানানো হয়নি। এয়ারপোর্ট থানার পুলিশ প্রাথমিকভাবে অগ্নিদগ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top