News Flash

  • Home
  • Uncategorized
  • Suicide : শিশু বিহার স্কুল সংলগ্ন এলাকায় এক মহিলা ফাঁসিতে আত্মহত্যা করেছেন
Image

Suicide : শিশু বিহার স্কুল সংলগ্ন এলাকায় এক মহিলা ফাঁসিতে আত্মহত্যা করেছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। বুধবার রাজধানী আগরতলা শহরের শিশু বিহার স্কুল সংলগ্ন এলাকায় এক মহিলা ফাঁসিতে আত্মহত্যা করেছেন। মহিলার নাম উমা দাস।তার স্বামীর নাম বিশু দাস।জানা যায় দীর্ঘদিন ধরেই তিনি রোগে ভুগছিলেন।রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য বহু চিকিৎসা করিয়েছেন।তবু তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন নি।রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্যই ওই মহিলা ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে।

মৃতার ভাই জানিয়েছেন, তার ভগ্নিপতি শিক্ষকতা করেন। তিনি তেলিয়ামুড়া থাকেন।ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না।তার ভাগ্নে ও বোন বাড়িতে ছিলেন। সকালবেলা উমা দাস ঘুম থেকে উঠছেন না মনে করে তার ভাগ্নে মাকে ডাকতে যায়।কিন্তু কোন সাড়া পাচ্ছিলো না। তখনই রান্নাঘরে গিয়ে দেখতে পায় তার ঝুলন্ত মৃতদেহ। সঙ্গে সঙ্গে সে চিৎকার শুরু করে। চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পাঠানো হয় পশ্চিম মহিলা থানার পুলিশকে।পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের তরফ থেকে জানানো হয় মহিলা মৃত্যুর আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন।তাতে তিনি পরিবারের কাউকে মৃত্যুর জন্য দায়ী করেন নি।রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে তিনি নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top