News Flash

  • Home
  • Uncategorized
  • আয়কর দফতরের ইতিহাসে সবচেয়ে বেশি নোট উদ্ধার, এখনও চলছে তল্লাশি

আয়কর দফতরের ইতিহাসে সবচেয়ে বেশি নোট উদ্ধার, এখনও চলছে তল্লাশি

কানপুর, ২৫ ডিসেম্বর (হি.স) : আয়কর দফতরের ইতিহাসে সবচেয়ে বেশি নোট উদ্ধার কানপুরে সেই ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি থেকে। উদ্ধার হয়েছে মোট ১৭৭.৪৫ কোটি টাকার নোট। সূত্রের খবর, ‘‘শুক্রবার থেকে এদিন গভীর রাত পর্যন্ত টাকা গোনার কাজ চলেছে। রবিবারও ওই ব্যক্তির বিভিন্ন দফতরে তল্লাশি চলবে।’’

কেন্দ্রীয় আয়কর দফতর জানিয়েছে, কোনও ব্যক্তির কাছ থেকে ইতিহাসে সব চেয়ে বেশি নগদ উদ্ধার করল আয়কর দফতর। একই সঙ্গে জানানো হয়েছে, এখনও তল্লাশি চলার কারণে কাউকে গ্রেফতার করা হয়নি। কানপুর, কনৌজ এবং মুম্বইয়ে পীযূষের দফতরে শনিবারও তল্লাশি চালাচ্ছেন কর্তারা।
কর ফাঁকি দেওয়ার অভিযোগে পীযূষের বাড়ি এবং বিভিন্ন সংস্থায় আয়কর বিভাগের আধিকারিকেরা শুক্রবার থেকে তল্লাশি চালাচ্ছিলেন। আধিকারিকেরা জানান, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়ো ইনভয়েস দিয়ে জিনিস পাঠানো, ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর অভিযোগ উঠেছিল। ভুয়ো সংস্থার নামেও ইনভয়েস তৈরি করার অভিযোগ ছিল। ৫০ হাজার টাকার ২০০টি এমন ভুয়ো ইনভয়েস পাওয়া গিয়েছে বলে অভিযোগ পীযূষের সংস্থার বিরুদ্ধে। সুগন্ধী দ্রব্যের ব্যবসা ছাড়াও পীযূষের পানমশলা, কোল্ড স্টোর, পেট্রল পাম্পেরও ব্যবসা রয়েছে। আয়কর বিভাগের আধিকারিকেরা প্রথমে আনন্দপুরীত পীযূষের বাড়িতে তল্লাশি চালান। সেখানেই উদ্ধার হয় ১৫০ কোটির নোট। তিনটি টাকা গোনার মেশিন এনে গভীর রাত পর্যন্ত চলে টাকা গোনার কাজ। শনিবার তাঁর বিভিন্ন দফতরে তল্লাশি চলছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top