News Flash

  • Home
  • Uncategorized
  • ওমিক্রনে প্রথম মৃত্যু ব্রিটেনে, বুস্টার টিকা চালু করার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
Image

ওমিক্রনে প্রথম মৃত্যু ব্রিটেনে, বুস্টার টিকা চালু করার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লন্ডন, ১৩ ডিসেম্বর (হি.স) : করোনার নয়া রূপ ওমিক্রনে প্রথম মৃত্যু হল ব্রিটেনে। সোমবার টুইট করে এ কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘‘এই দেশে অন্তত একজনের মৃত্য হয়েছে, যিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন।’’ একই সঙ্গে তিনি বলেছেন, দ্রুত মিউটেশনের ফলে ঢেউয়ের মতো আছড়ে পড়তে পারে ওমিক্রনের তরঙ্গ। এর জন্য সচেতন থাকা জরুরি। তবে ওমিক্রনে মৃত ব্যক্তি সম্পর্কে এর বেশি তথ্য দেননি বরিস। তাঁর বিদেশে যাওযার কোনও ইতিহাস ছিল কি না, তা-ও জানা যায়নি।


রবিবারই প্রধানমন্ত্রী বরিস জনসন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ব্রিটেনে আছড়ে পড়তে চলেছে ওমিক্রনের একটি ভয়াবহ ঢেউ। এই নিয়ে কোনও সন্দেহের অবকাশ রাখা উচিত নয় বলে মন্তব্য করেছিলেন তিনি। তার মধ্যেই এই মৃত্যুর খবরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘অতীতে তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি কী ভাবে করোনার গ্রাফ বাড়ে। এই নিয়ে কারও কোনও সন্দেহ থাকা উচিত নয় যে ওমিক্রনের একটি নতুন ঢেউ ধেয়ে আসছে।’ করোনার এই ভ্যারিয়্যান্টের ক্রমাগত বৃদ্ধি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বরিস বলেন, ‘বিভিন্ন তথ্যে জানা যাচ্ছে ওমিক্রন ডেল্টার থেকেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। টিকার প্রভাবও কমছে। ফলে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে।’

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top