News Flash

  • Home
  • Uncategorized
  • Seriously injured : চুড়াইবাড়িতে বাইক-ডাম্পারে সংঘর্ষে গুরুতর আহত যুবক
Image

Seriously injured : চুড়াইবাড়িতে বাইক-ডাম্পারে সংঘর্ষে গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় বহিঃ রাজ্যে চিকিৎসাধীন এক বাইক চালক৷ মঙ্গলবার দুপুর নাগাদ উত্তর জেলার চুরাইবাড়ি কদমতলা সড়কে ঘটে গেল এই ভয়াবহ পথ দুর্ঘটনা৷ দূর্ঘটনায় গুরুতর ভাবে জখম বাইক চালকের নাম রেজাউল আলম (২৪),পিতা আফতাব আলী৷তার বাড়ি চুরাইবাড়ি থানা এলাকায়৷


জানা গেছে,চুরাইবাড়ি থানাধীন চুরাইবাড়ি কদমতলা সড়কের প্রেমতলা সংলগ্ণ এলাকায় একটি ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷বাইক চালককে বাঁচাতে ডাম্পার গাড়িটি রাস্তায় পাশে উল্টে যায়৷ ট্রাক চালক অক্ষত থাকলে বাইক চালকের অবস্থা গুরুতর৷


ঘটনার খবর পেয়ে অকুস্থলে প্রেমতলা দমকলকর্মীরা এসে বাইক চালককে কদমতলা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷ সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বহিঃ রাজ্যের শিলচর রেফার করেন৷এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান,বাইক চালক রেজাউল আলম অপর এক ব্যক্তির সুপার স্ফেন্ডার বাইক নিয়ে চুরাইবাড়ি থেকে কদমতলা অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে ছয় চাকার পাথর বোঝাই ডাম্পার গাড়ি এসে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটে এই বিপত্তি৷

প্রত্যক্ষদর্শীরা আরো জানান,আহত বাইক চালক পেশায় পাথর কুয়াড়ির শ্রমিক৷ অপরদিকে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে দূর্ঘটনা গ্রস্ত বাইক ও গাড়িটি তাদের হেফাজতে নিয়েছে৷সাথে একটি পথদূর্ঘটনার মামলা রুজু করেছে৷তবে নিত্যদিন পথ দূর্ঘটনার মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়লেও রাজ্যের পরিবহন বিভাগ বিনা কাগজপত্র নিয়ে বাইক অথবা গাড়ি চালানো, অধিক যাত্রী নিয়ে গাড়ি চালানো সহ অধিক স্পিডের লাগাম টানতে সম্পূর্ণ রুপে ব্যার্থ৷আর তাতে করে প্রতিদিন পথ দূর্ঘটনা মাত্রাধিক ভাবে বৃদ্ধি পাচ্ছে৷খালি হচ্ছে মায়ের কোল৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top