News Flash

  • Home
  • Uncategorized
  • Blockade : বিকল্প জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে সানীয়দের অবরোধ
Image

Blockade : বিকল্প জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে সানীয়দের অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ নভেম্বর৷৷ রাজ্যের বিকল্প জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে সানীয়দের অবরোধ৷ বিকল্প জাতীয় সড়কের ঝেরঝেরি চেকপোস্টে বালু বোঝাই গাড়ি আটক করে সানীয়দের বিক্ষোভ৷ টায়ার পুড়িয়ে জেলা শাসকের বিরুদ্ধে ক্ষোভ৷ মূলত করোনা অতিমারির ফলে করোনা বিধির নামে বিকল্প জাতীয় সড়কটি বন্ধ করে রাখা ছিল৷ উত্তর জেলার জেলা শাসক নির্দেশ দিয়েছিলেন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিকল্প সড়ক দিয়ে শুধুমাত্র যাত্রীবাহি গাড়ি চলবে৷


বিকাল চারটার পর সড়কটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া৷ জাতীয় সড়ক এভাবে বন্ধ করা ভু ভারতের নজীর বিহিন ঘটনা বলে সানীয়দের অভিযোগ৷ এবার জেলাশাসক নাগেশ কুমার চারটি গাড়ির জন্য একটি অর্ডার ইস্যু করেছেন বলে অভিযোগ৷ জেলাশাসকের নির্দেশ মতে এই গাড়ি গুলি আসাম থেকে বালু নিয়ে আসছিল বলে সানীয়দের বক্তব্য৷ রবিবার সাত সকালে এলাকাবাসীর নজরে পড়ে এই বিষয়টি৷ বাকি গাড়িগুলি পেরিয়ে গেলেও টট্ট ০২ঙ্গ ১৮৭১ নম্বরের মিনি মাল বাহী লরিটিকে সকাল সাড়ে সাতটা নাগাদ আটক করেন সানীয় জনগণ৷ সানীয়দের অভিযোগ, বিকেল চারটার পর এই জাতীয় সড়ক দিয়ে অ্যাম্বুলেন্সও যেতে দেওয়া হয়না৷ সেই জায়গায় বালুর বোঝাই লরি গেইট খুলার আগে কিভাবে আসে৷


এলাকার মানুষ প্রায় চার ঘন্টা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন৷ঘটনাটি চাউর হতেই ছুটে আসেন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার সহ সানীয় ব্লক নেতৃত্ব৷তারা ঘটনাস্থলে এসে সোমবার সানীয়দের মধ্য থেকে এক প্রতিনিধি দলকে নিয়ে জেলাশাসকের সাথে দেখা করে বিষয়টির নিষ্পত্তি করবেন বলে আশ্বাস দিলে প্রত্যাহার হয় অবরোধ৷তবে অভিযোগ উঠছে,জেলাশাসক সরকারি কাজের জন্য কিছু ঠিকাদারকে সুবিধা পাইয়ে দিতে একাজ করছেন৷ পাশাপাশি বালুর গাড়ি গুলির ছিলো ওভার লোড৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে চুরাইবাড়ি চেকপোস্ট দিয়ে ওভারলোডের লরি যেতে হলে নূন্যতম বাইশ হাজার টাকা জরিমানা দিতে হয়৷ আর বিকল্প জাতীয় সড়কের ক্ষেত্রে কেন ছাড়?দুটি সড়কে কি দুই আইন৷তবে এলাকাবাসী এই সড়কটি পুনরায় চালু করার জোরালো দাবী রেখেছেন৷তবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য একটি জাতীয় সড়ক খুলা রাখা যায় না৷সেইল ট্যাক্স, এম বি আই ,ফরেস্ট গেইট না বসিয়ে কিভাবে একটি বিকল্প জাতীয় সড়ক দিয়ে গাড়ি অবাধে চলছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top