News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইন প্রত্যাহার ঘোষণার পর আন্দোলন চালিয়ে যাওয়ার মানে হয় না : কৃষিমন্ত্রী
Image

কৃষি আইন প্রত্যাহার ঘোষণার পর আন্দোলন চালিয়ে যাওয়ার মানে হয় না : কৃষিমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): তিনটি কৃষি আইন ইতিমধ্যেই প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র আশ্বস্ত করেছে, সংসদের আসন্ন অধিবেশনেই তিনটি কৃষি বিল বাতিল করে দেওয়া হবে। তা সত্ত্বেও এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কৃষকদের এই আন্দোলন প্রসঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, “তিনটি কৃষি আইন বাতিলের ঘোষণার পরও, কৃষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার কোনও মানে নেই। আমি কৃষকদের তাঁদের আন্দোলন শেষ করে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

আন্দোলন চলাকালীন অনেক কৃষকের নামে মামলা হয়েছে, অনেক কৃষকের মৃত্যুও হয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, “আন্দোলনের সময় দায়ের হওয়া মামলার বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারের অধীন। এ বিষয়ে রাজ্য সরকারই সিদ্ধান্ত নেবে। ক্ষতিপূরণের বিষয়টিও রাজ্য সরকার দেখবে।” নূন্যতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে কৃষকদের আশ্বস্ত করে তোমর বলেছেন, “শস্য বৈচিত্র্য, শূন্য-বাজেট চাষ এবং এমএসপি ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার বিষয়ে চিন্তাভাবনা করার জন্য একটি কমিটি গঠন করার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এই কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধি থাকবেন। এই কমিটির গঠনের মাধ্যমে এমএসপি-তে কৃষকদের দাবি পূরণ হবে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top