News Flash

  • Home
  • Uncategorized
  • Vote : ত্রিপুরায় রেকর্ড সংখ্যক ভোট প্রমাণ করেছে সরকারের প্রতি মানুষের আস্থা আছে : মুখ্যমন্ত্রী
Image

Vote : ত্রিপুরায় রেকর্ড সংখ্যক ভোট প্রমাণ করেছে সরকারের প্রতি মানুষের আস্থা আছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ ত্রিপুরা পুর ও নগর সংস্থা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট সরকারের প্রতি মানুষের আস্থা প্রমাণিত করেছে৷ আজ সচিবালয়ে সংবিধান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর দাবি, শতায়ু নাগরিকগণও গতকাল ভোটাধিকার প্রয়োগ করে ত্রিপুরায় গণতন্ত্রের সশক্তিকরণে উদাহরণ স্থাপন করেছে৷


এদিন তিনি বলেন, বৃহস্পতিবার ত্রিপুরায় পুর ও নগর নির্বাচনে উতবের মেজাজে ভোট হয়েছে৷ রেকর্ড সংখ্যক ভোট প্রমাণিত করেছে সরকারের প্রতি মানুষের আস্থা আছে৷ তাই, বড় মাত্রায় ভোটাধিকার প্রয়োগ হয়েছে৷ তাঁর দাবি, তিনটি নগর পঞ্চায়েতে পুরুষের তুলনায় মহিলারা বেশি সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ শুধু তাই নয়, ১০৭ বছরের ২ জন, ১০৫ বছরের ১ জন এবং ১০৩ বছর বয়সী ১ জন ভোটার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ তাতে, ত্রিপুরায় গণতন্ত্রের সশক্তিকরণে বড় উদাহরণ স্থাপন করেছে৷
তিনি বলেন, ২০১৮ সালে ত্রিপুরায় সরকার পরিবর্তন পর থেকে লোকসভা, ত্রিস্তর পঞ্চায়েত এবং উপ নির্বাচনে গণ দেবতারা বিজেপিতে মোহর লাগিয়েছেন৷ পুর ও নগর নির্বাচনেও গণ দেবতাদের আশীর্বাদ পাব, আশা প্রকাশ করে বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top