News Flash

  • Home
  • Uncategorized
  • BJP : সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজ্যবাসী প্রতিরোধ গড়ে তুলেছেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে, দাবি বিজেপির
Image

BJP : সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজ্যবাসী প্রতিরোধ গড়ে তুলেছেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ পুর নির্বাচনকে ঘিরে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজ্যবাসী আজ প্রতিরোধ গড়ে তুলেছেন৷ গণতান্ত্রিক অধিকার রক্ষা করেছেন৷ তাই আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ কমিটি ভোটারদের ধন্যবাদ জানিয়েছে৷ সাথে সিপিএম ও তৃণমূল কংগ্রেসকে ভোট প্রহসনের একই অভিযোগ আনার জন্য তীব্র সমালোচনা করেছে শাসক দল৷ দলের মুখপাত্র নবেন্দুর কটাক্ষ, শক্তিহীন সিপিএমের বিষ দাতের প্রয়োজন ছিল৷ তাই, তৃণমূলের সাথে ছায়াজোট করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল৷ ভোট বানচালের চেষ্টা করেছিল৷ কিন্ত তাতে সফল হতে পারেনি৷ ফলাফলে তা স্পষ্ট হয়ে যাবে, দৃঢ়তার সাথে বলেন তিনি৷


এদিন নবেন্দু বলেন, গত কয়েকমাস ধরে ত্রিপুরায় অস্থির বাতাবরণ সৃষ্টির ষড়যন্ত্র চলছিল৷ আজ ভোটাররা সিপিএম, তৃণমূলের সহযোগীর সম্মিলিত বাহিনীর ষড়যন্ত্রকে সামনে থেকে মোকাবিলা করে ভোটদানে এগিয়ে গেছেন৷ তাঁর দাবি, ষড়যন্ত্রকারীরা সারাদিন ক্ষান্ত থাকেননি৷ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে৷ তবে, প্রতিরোধ হয়েছে সমানে৷ তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সিপিএম ও তৃণমূলের অভিযোগ জানানো ছাড়া অন্য কোন পথ খোলা ছিল না৷ নবেন্দুর দাবি, বিরোধীরা পোলিং এজেন্ট দিতে পারেনি৷ ফর্ম সংগ্রহের হিসেব থেকে তার প্রমাণ মিলেছে৷ তাঁর সাফ কথা, শাসক দল এবং প্রশাসনের বিরুদ্ধে বিরোধীরা ভুয়ো অভিযোগ করছেন৷


তিনি বলেন, পাঁচটি আসনে অভিযোগ ছিল৷ এক্ষেত্রে বাকি ২১৭টি আসনে ভোট অবাধ ও শান্তিপুর্ন হয়েছে, এমনটাই প্রমাণিত হয়েছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, বিরোধীরা আজ সম্মানজনক পশ্চাদপসরনের রাস্তা বেছে নিয়েছেন৷ তিনি বলেন, এই প্রথম পুর সংস্থা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ সুপ্রিম কোর্ট নির্বাচনে নজরদারি রেখেছে৷ তাঁর কথায়, বিরোধীদের আনা সমস্ত অভিযোগের তদন্ত করুক পুলিশ৷
কারণ, আইন- শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিরোধীরাই আপ্রাণ চেষ্টা করেছেন৷ ভোটাররা সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন৷ তাঁর দাবি, পুর নির্বাচনে আজ ছোটখাটো ঘটনা ছাড়া ভোট শান্তিপুর্ন ছিল৷ তবে, বড় ধরনের ঘটনার চেষ্টা হয়েছিল, তাতে ষড়যন্ত্রকারীরা সফল হননি৷ তাঁর সাফ কথা, ত্রিপুরায় তৃণমূল ভোটে লড়তে আসেনি৷ সিপিএমের জন্য এসেছে৷ মানুষ তা বুঝে গেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top