News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় পুর নির্বাচন : উত্সবের মেজাজে চলছে ভোট গ্রহণ পর্ব, ভোট পড়ল ১৮.৪৯ শতাংশ
Image

ত্রিপুরায় পুর নির্বাচন : উত্সবের মেজাজে চলছে ভোট গ্রহণ পর্ব, ভোট পড়ল ১৮.৪৯ শতাংশ

আগরতলা, ২৫ নভেম্বর (হি. স.) : উত্সবের মেজাজে ত্রিপুরায় পুর ও নগর সংস্থা নির্বাচন শুরু হয়েছে৷ সকাল থেকেই দীর্ঘ লাইনে ভোটারদের দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে৷ সকাল ৯টা পর্যন্ত ১৮.৪৯ শতাংশ ভোট পড়েছে৷ পুর ভোটকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে৷ ভোটার এবং ভোট কর্মী ব্যতীত অন্য কাউকেই পুলিশ ভোট কেন্দ্রের ২০০ মিটারের ভেতরে থাকতে দিচ্ছেন না৷ সকালে তুলসিবতী বালিকা বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রের বাইরে কয়েকজন উত্সাহী বাইক আরোহী দাঁড়িয়েছিলেন৷ পুলিশ তাঁদের লাঠিপেটা করে তাড়িয়েছে৷
প্রসঙ্গত, আগরতলা পুর নিগম সহ মোট ১৩টি পুর ও নগর সংস্থায় আজ ভোট হচ্ছে৷ সকাল ৭টা থেকেই ভোটদান পর্ব শুরু হয়েছে৷ আগামী ২৮ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা হবে৷ নির্বাচনের নিরাপত্তায় পর্যাপ্ত সুরক্ষা কর্মী মোতায়েন করা হয়েছে৷ মোট ৬৪৪টি ভোট কেন্দ্র রয়েছে৷ তাতে ৭৮৫ জন প্রার্থীর ভাগ্য আজ নির্ধারিত হবে৷ সকালে ভোট গ্রহণ শুরু হতেই পুর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে গিয়েছিল৷ প্রায় ২৫ মিনিট পর ভোট যন্ত্রটি সারাই হয় এবং তারপরই ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন৷
এদিকে, নির্বাচনী প্রক্রিয়ায় কোভিড বিধি কঠোর ভাবে পালন করা হচ্ছে৷ সদর মহকুমা পুলিশ আধিকারিক রমেশ যাদব জানিয়েছেন, নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা হয়েছে৷ সকালে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব ভোটাধিকার প্রয়োগ করেছেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top