News Flash

  • Home
  • Uncategorized
  • Locked : বেতন না পেয়ে সাব্রুম এর ফেডকো নামক সংস্থার অফিসে তালা ঝোলালো লাইনম্যানরা
Image

Locked : বেতন না পেয়ে সাব্রুম এর ফেডকো নামক সংস্থার অফিসে তালা ঝোলালো লাইনম্যানরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ বেতন না পেয়ে সাব্রুম এর ফেডকো নামক বেসরকারি বিদ্যুৎ অফিসে তালা ঝোলালো লাইনম্যানরা৷ ২০২০ সালের সেপ্ঢেম্বর মাস থেকে সাব্রুমের বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব পায় বেসরকারী সংস্থা ফেডকো৷ জানা যায়, সাব্রুমের এই বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারী সংস্থা ফিডব্যাক এনার্জি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মাসের পর মাস কর্মরত লাইনম্যানদের বেতন নিয়ে তালবাহানা করে আসছে৷ প্রত্যেক মাসেই কর্মীদের বেতন সঠিক সময়ে দেওয়া হয় না৷ ওই বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের গত মাসের বেতন এখন পর্যন্ত দেওয়া হয়নি৷যার দরুন বাধ্য হয়ে ওই বেসরকারি বিদ্যুৎ সংস্থার লাইনম্যানরা সাব্রুম এর অফিসে গিয়ে বুধবার সকাল ১১ টা নাগাদ তালা ঝুলিয়ে দেয়৷


এছাড়াও সংস্থায় কর্মরত কর্মীদের নিয়োগ করার সময় যে সমস্ত বিষয়গুলি তাদের সঙ্গে চুক্তিপত্র হয়েছিল সেই চুক্তিপত্র অনুযায়ী কোন কিছুই তারা পাচ্ছেন না৷ এমনকি চুক্তিপত্রের কাগজও তাদের দেওয়া হয়নি৷ কর্মীদের আরো অভিযোগ তাদের নিয়োগ করার এক বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত তাদের জন্য যে ইন্সুরেন্স রয়েছে সেই কাগজ গুলিও তাদের দেওয়া হয়নি৷ কোন রকম পরিচয় পত্র কিংবা প্রয়োজনীয় নথিপত্র তাদের দেওয়া হয়নি৷ফলে তারা অনিশ্চয়তায় ভুগছেন৷ তাদের দাবি এই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে যদি কোনরকম ভাবে দুর্ঘটনায় মৃত্যু হয় তবে এর দায়ভার কে নেবে?সরকারের হাত থেকে দায়িত্ব পাওয়ার পর থেকেই বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা ফেডকো সাব্রুমে বিদ্যুৎ পরিষেবার মান একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে৷ ঘনঘন শেডিং নিত্যনৈমিত্তিক ঘটনা৷ গ্রাহকদেরকে মোটা অংকের ভুতুড়ে বিদ্যুৎ বিল ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠছে হামেশাই৷ এবার তাতে যোগ হলো জীবনমরণের ঝুঁকি নিয়ে লাইনম্যানদের কাজ করতে হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top