News Flash

  • Home
  • Uncategorized
  • High court : বেপাত্তা আই-প্যাকের ২২ জন কর্মচারী, উচ্চ আদালতের নোটিশ
Image

High court : বেপাত্তা আই-প্যাকের ২২ জন কর্মচারী, উচ্চ আদালতের নোটিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ বেপাত্তা হয়ে গেছেন আই-প্যাকের ২২ জন কর্মচারী৷ আদালতের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করছেন না, এমনকি ত্রিপুরা পুলিশের পাঠানো নোটিশের জবাবও দিচ্ছেন৷ তাই, ত্রিপুরা পুলিশ এখন উচো আদালতের দ্বারস্থ হয়েছে৷ উচ্চ আদালত দুই সপ্তাহের সময় বেঁধে দিয়ে আই-প্যাকের ২২ জন কর্মচারীকে নোটিশের জবাব দিতে নির্দেশ দিয়েছে৷


এ-বিষয়ে অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে বলেন, আই-প্যাকের ২২ জন কর্মচারীর বিরুদ্ধে ত্রিপুরায় কোভিড বিধি লঙ্ঘনের দায়ে গত ২৬ জুলাই পুলিশ গ্রেফতার করেছিল৷ তাঁদের থানা থেকে জামিন নেওয়ার পরামর্শ দেওয়া হলেও তাঁরা আদালতে গিয়ে জামিন নিয়েছেন৷ মুখ্য বিচারবিভাগীয় আদালত তাঁদের জামিন মঞ্জুর করার বিনিময়ে তদন্তে সহযোগিতা করার শর্ত বেঁধে দিয়েছিল৷ কিন্ত জামিন পাওয়ার পর থেকে তাঁদের কারোর সাথে পুলিশের যোগাযোগ সম্ভব হয়নি৷


তিনি বলেন, ত্রিপুরা পুলিশ ওই ২২ জনকে দুই বার জিজ্ঞাসাবাদের জন্য সিআরপিসি ৪১ ধারা মোতাবেক হাজিরা দিতে নোটিশ পাঠিয়েছিল৷ কিন্ত তাঁরা নোটিশের জবাবও করেননি এবং থানায় এসে হাজিরাও দেননি৷ তাই, উপায় না পেয়ে ত্রিপুরা পুলিশ উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে৷ আজ উচ্চ আদালতের বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের বেঞ্চে পুলিশের আবেদনের শুনানি হয়েছে৷ আদালত আই-প্যাকের ২২ জন কর্মচারীকে নোটিশ পাঠিয়েছে৷ তাঁদের দুই সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত, বলেন অ্যাডভোকেট জেনারেল৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top