News Flash

  • Home
  • Uncategorized
  • Supreme Court : পুর ও নগর ভোট : জরুরী ভিত্তিতে সুপ্রিম কোর্টে মামলা করলেন জীতেন্দ্র চৌধুরী
Image

Supreme Court : পুর ও নগর ভোট : জরুরী ভিত্তিতে সুপ্রিম কোর্টে মামলা করলেন জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ দলীয় প্রার্থীর বাড়িতে ঢুকে হুমকি ধমকি দেয়া সহ ভয়ভীতি প্রদর্শনের ঘটনা জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ বৃহস্পতিবার রাজ্যে পুর নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অবিলম্বে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করে এই মামলা করা হয়েছে৷


তিনি অভিযোগ করেছেন, আগরতলা পুর নিগম সহ রাজ্যের বিভিন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে বিজেপির দুসৃকতিরা হামলা হুজ্জতি চালিয়ে যাচ্ছে৷ এমনকি ভোটের প্রাক্কালে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে বহিরাগতরা সমবেত হয়েছে৷ আগামীকাল ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করেছেন শ্রীচৌধুরী৷


এদিকে, তিনি গোটা বিষয়টি রাজ্য নির্বাচন কমিশন, পুলিশের মহানির্দেশক এবং মুখ্য সচিবকেও ইমেইলের মাধ্যমে বুধবার রাত আটটা নাগাদ জানিয়েছেন৷ তিনি ইমেইলে উল্লেখ করেছেন, আজ বিকাল চারটা নাগাদ কুড়ি পঁচিশ জনের দুসৃকতিকারীদের দল আগরতলা পুর নিগমের সিপিআইএম প্রার্থী স্মৃতি সরকারের বাড়িতে যায় এবং আগ্ণেয়াস্ত্র উঁচিয়ে ভয় ভীতি প্রদর্শন করেছে৷


তাছাড়া আগরতলা পুর পরিষদ সহ ধর্মনগর, কুমারঘাট, তেলিয়ামুড়া, খোয়াই, সাব্রুম, বিলোনীয়া, মেলাঘর প্রভৃতি পুর ও নগর এলাকায় প্রচুর সংখ্যায় বহিরাগতরা সমবেত হয়েছে৷ আগামীকালের ভোট প্রক্রিয়াকে বানচাল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা৷ শ্রী চৌধুরী উদ্বেগের সঙ্গে ইমেইলে উল্লেখ করেছেন যেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সুষ্ঠু ও অবাধ এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সে জায়গায় এই ধরনের ঘটনা সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রক্রিয়া নিয়ে আশঙ্কার সৃষ্টি করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top