News Flash

  • Home
  • Uncategorized
  • Elephant : তেলিয়ামুড়ায় বাড়ি ঘরে তান্ডব বন্য হাতির, বন দপ্তর নির্বিকার
Image

Elephant : তেলিয়ামুড়ায় বাড়ি ঘরে তান্ডব বন্য হাতির, বন দপ্তর নির্বিকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ আঠারোমড়া পাহাড়ে খাদ্যাভাব দেখা দেওয়ায় প্রতিবছর বন্যহাতির দল সমতলের নেমে এসেছে তাণ্ডব চালাচ্ছে৷ মঙ্গলবার রাতেও তেলিয়ামুড়া উত্তর কৃষ্ণপুর গ্রামে বন্যহাতির দল তাণ্ডব চালিয়েছে৷ প্রতিনিয়ত বন্যহাতির তাণ্ডবে আতঙ্কগ্রস্ত বিস্তীর্ণ এলাকার মানুষজন৷ রাতের অন্ধকারে বন্যহাতির তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসীরা৷


ঘটনা তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন উত্তর কৃষ্ণপুর ৩নং ওয়ার্ড এলাকায় মঙ্গলবার রাতে৷ ঘটনার বিবরণে জানা যায়, রাতের অন্ধকারে বন্য দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করে দুলাল বিশ্বাস নামে এক ব্যক্তির ধানের মিলের টিন ভেঙে মিলের ভেতরে থাকা ধানের বস্তা বের করে নষ্ট করে ফেলে৷ বন্য দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করা মাত্রই এলাকায় তাণ্ডব চালিয়ে এলাকার ইন্দ্র মোহন বিশ্বাসের রান্না ঘর ভেঙে তছনছ করে দেয়৷ তিনি জানান, এর আগেও বহুবার বন্য হাতির দল এলাকায় প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর চালায়৷ তাতে ক্ষতির সম্মুখীন হতে হয় এলাকার বাসিন্দা ইন্দ্র মোহন বিশ্বাসকে৷ বনদপ্তর থেকে কোনো সুযোগ-সুবিধা পাননি৷ এমনটাই অভিযোগ করেন ইন্দ্রমোহন বিশ্বাস৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top