সোফিয়া, ২৩ নভেম্বর (হি.স.): পশ্চিম বুলগেরিয়ায় সংঘর্ষের জেরে আগুন ধরে গেল যাত্রীবোঝাই বাসে। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫ জনের। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে উত্তর ম্যাসিডোনিয়ার নম্বর পেল্ট ছিল। হাইওয়ের উপর দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। অগ্নিদগ্ধ্ অবস্থায় ৭ জনকে উদ্ধার করে রাজধানী সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভ্যন্তরীণ মন্ত্রকের ফায়ার সেফটি দফতরের প্রধান নিকোলাই নিকোলাভ জানিয়েছেন, হাইওয়েতে সংঘর্ষের জেরে বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে ৪৫ জনের। মঙ্গলবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। মৃতরা অধিকাংশই উত্তর ম্যাসিডোনিয়ার বাসিন্দা।

বুলগেরিয়ায় সংঘর্ষের জেরে আগুন বাসে, মৃত্যু কমপক্ষে ৪৫ জনের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















