News Flash

  • Home
  • Uncategorized
  • Dengue : গোমতী জেলায় ২৪৫ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে
Image

Dengue : গোমতী জেলায় ২৪৫ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা২১ নভেম্বর৷৷ গোমতী জেলায় ২৪৫ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে৷ তার মধ্যে কিল্লাতে ১৫৪ জন, অম্পিতে ১৫ জনের শরীরে ডেঙ্গু পাওয়া যায়৷ এ সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার গোমতী জেলার জিলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ৷এটি একটি আর এন এ ভাইরাস৷


ডেঙ্গু করোণা ভাইরাসের মতো৷ ডেঙ্গু ভাইরাস এর প্রাথমিক ধারক এডিস মশা৷ ডেঙ্গু ভাইরাস মানুষ থেকে মানুষের দেহ ছড়ায় মশার মাধ্যমে৷মশা এই রোগের একমাএ বাহক৷ ডেঙ্গু ভাইরাস যে বিশেষ মশার মাধ্যমে ছড়ায় তার নাম এডিস মশা৷ এই ডেঙ্গু নিয়ে সোমবার উদয়পুর গোমতী জেলার জিলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷আলোচনা সভায় গোমতী জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ নিরু মোহন জমাতিয়া বলেন ,এখন পর্যন্ত ১০৬৩ জনের রক্তের পরীক্ষা করা হয়৷ এর মধ্যে ২৪৫ জনের শরীরে ডেঙ্গু পাওয়া যায় বলে জানান গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিরু মোহন জমাতিয়া৷ তার মধ্যে কিল্লাতে ১৫৪ জন, অম্পিতে ১৫ জনের শরীরে ডেঙ্গু পাওয়া যায়৷এখনো বেশ কয়েক জন ডেঙ্গু রোগে গোমতী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন৷সবাইকে এ বিষয়ে সতর্ক হবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে৷ ডেঙ্গু মোকাবেলায় শুধু গোমতী জেলাতেই নয়, সিপাহীজলা জেলা সহ অন্যান্য জায়গাতেও জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top