News Flash

  • Home
  • Uncategorized
  • Provocative : ত্রিপুরায় নির্বাচনী জনসভায় উস্কানিমূলক বক্তব্য, মামলায় জড়াচ্ছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ
Image

Provocative : ত্রিপুরায় নির্বাচনী জনসভায় উস্কানিমূলক বক্তব্য, মামলায় জড়াচ্ছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ ত্রিপুরায় নির্বাচনী জনসভায় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে মামলায় জড়াচ্ছেন পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম৷ গত শনিবার সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় অনুষ্ঠিত এক জনসভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এখানে (ত্রিপুরা) আমাকে একটা মারলে ওখানে (পশ্চিমবঙ্গে) পাঁচটা মারব৷ তাঁর ওই বক্তব্যের জেরে জনৈক সোহেল রাণা সোনামুড়া থানায় এফআইআর করেছেন৷ পুলিশ সূত্রের খবর, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে আদালতের মঞ্জুর মিলেছে৷


ওইদিন ফিরহাদ হাকিম বিজেপিকে তোপ দেগে বলেছিলেন, এখানে তৃণমূল- কর্মীদের মারধর করা হচ্ছে৷ তাঁদের মেরে হাসপাতালে পাঠানো হচ্ছে৷ আমাদেরও জবাব দিতে পাঁচ মিনিট লাগবে৷ তিনি বিদ্রুপের সুরে বলেন, বিপ্লব দেব হচ্ছেন কুয়োর ব্যাঙ৷ তিনি ভাবেন কুয়োটাই পৃথিবী৷ এর পরই ফিরহাদ হাকিম ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাকে এখানে একটা মারলে ওখানে আমরা পাঁচটা মারব৷
জনসভায় এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে বিজেপি৷ বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ক্ষোভ উগড়ে বলেন, বাংলার সংসৃকতি নষ্ট হয়ে যাচ্ছে৷ তার জন্য তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ দায়ী৷ কারণ, শালীনতা ভুলে একজন মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মন্ত্রী যে ভাষায় আক্রমণ করেছেন, সেই সংসৃকতির সাথে ত্রিপুরাবাসী পরিচিত নন৷ তিনি কটাক্ষের সুরে বলেন, পশ্চিমবঙ্গ থেকে আগত তৃণমূলের সমস্ত নেতা-মন্ত্রী অসভ্যতা শুরু করেছেন৷ ভোটের বাক্সে গণদেবতাদের রায়ে তার প্রতিফলন দেখা যাবে৷


এদিকে, নির্বাচনী জনসভায় উস্কানিমূলক বক্তব্যের অপরাধে জনৈক সোহেল রাণা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন৷ এফআইআর পেয়ে সোনামুড়া থানার পুলিশ আদালতে মামলা নথিভুক্ত করার জন্য অনুমতি চেয়েছিল৷ আদালত অনুমতি দিয়েছে, পুলিশ সূত্রে এমনটাই খবর৷ এখন পুলিশ ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top