Attack : খোয়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ, সিপিএম নেতার বাড়িতে হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ খোয়াইয়ে এক বামফ্রন্ট কর্মীর বাড়ীতে দুষৃকতী হামলার ঘটনা ঘটলো৷সাথে নির্বিচারে ইট পাটকেল নিক্ষেপ সহ সাথে অকথ্য গালিগালাজ৷ ঘটনা শনিবার রাতে খোয়াই থানাধীন গণকী ১৪নং পুর ওয়ার্ডের এলাকায়৷


জানা যায়, রাত প্রায় একটা নাগাদ দুষৃকতীরা জনৈক অরুণ দাসের বাড়ীতে ঢুকে হামলা চালায়৷ দুটি ঘরের টিনের বেড়া দায়ের কোপে কেটে ফেলে৷নির্বিচারে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে৷সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে৷ রবিবার সকালে সংবাদ মাধ্যমের কাছে রাতের ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে অরুণ দাস জানান, তিনি বামফ্রন্টের কর্মী৷ শনিবার ও বামফ্রন্টের নির্বাচনী মিছিলে হেঁটেছেন তিনি৷


এই অপরাধেই হয়তো বা দুষৃকতীরা তার বাড়ীতে হামলা করেছে৷ এদিকে রবিবার সকালে সি পি আই ( এম)র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস ও পার্টির মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ ভৌমিক গণকীতে অরুণ দেবনাথের বাড়ীতে গিয়ে গতরাতের হামলার ঘটনা সম্পর্কে অবহিত হন৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷