News Flash

  • Home
  • বিদেশ
  • সল্টলেকের একটি বাড়িতে আগুন, দমকলের তৎপরতায় আয়ত্তে
Image

সল্টলেকের একটি বাড়িতে আগুন, দমকলের তৎপরতায় আয়ত্তে

কলকাতা, ২০ নভেম্বর (হি.স.): সল্টলেকের একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ সল্টলেক সেক্টর ফাইভ মহিষবাথান লালবাড়িতে বিধ্বংসী আগুন লাগে। একটি ঘর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুনে নেভাতে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ঘরের ভিতরে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

চেতলা হাটের একটি বস্তিতেও এদিন সকালে আগুন লাগার ঘটনা ঘটে। একেবারে ঘিঞ্জি এলাকা হওয়ায় পরিস্থিতি মুহূর্তে ভয়াবহ হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় ঘরে তিনটি বাচ্চা ছিল। তাদের নাম রাঘব মিশ্র, মাধব মিশ্র ও সাক্ষী মিশ্র। ছয় থেকে দশ বছরের মধ্যে তিনজনের বয়স। এর মধ্যে সাক্ষী মিশ্রের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়। তাদের তিনজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশ সীমান্তে বিক্ষোভের ডাক জামায়াতের, উচ্চ সতর্কতায় ভারত

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলির ঘোষিত বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশে রাম মূর্তি নির্মাণে স্থগিতাদেশ, উগ্রপন্থী গোষ্ঠীর চাপের অভিযোগ

ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে বিশ্বের বৃহত্তম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

যশোরে যুবলীগ নেতার মৃত্যু ঘিরে রাজনৈতিক সহিংসতার অভিযোগ, উদ্বেগ প্রকাশ আওয়ামী লীগের

ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের যশোর জেলার চৌগাছা উপজেলায় এক যুবলীগ নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top