News Flash

  • Home
  • Uncategorized
  • Supreme Court : সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা তৃণমূলের
Image

Supreme Court : সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ ত্রিপুরায় ৮ জেলার পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস৷ পুর নির্বাচনকে ঘিরে লাগাতর সন্ত্রাস এবং বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটছে, তাই পুণরায় সবর্োচ্চ আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে তৃণমূল৷ আদালতের কাছে তৃণমূলের আবেদন, ত্রিপুরায় পুর ও নগর নির্বাচন অবাধ ও শান্তিপুর্ন ভাবে সম্পন্ন করতে বহি:রাজ্য থেকে স্বাধীন পর্যবেক্ষক নিযুক্ত করা হোক৷


প্রসঙ্গত, পুর ও নগর নির্বাচন অবাধ ও শান্তিপুর্ন পরিবেশে হোক দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ সাংসদ সুস্মিতা দেবের দায়ের আবেদনের শুনানিতে পুর নির্বাচন যাতে অবাধ ও ভয়মুক্ত পরিবেশে হয়, তা সুনিশ্চিত করার জন্য ত্রিপুরা প্রশাসনকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ সেই সাথে রাজ্য পুলিশের মহানির্দেশক ও স্বরাষ্ট্র সচিবের কাছে যৌথ প্রতিবেদনও চেয়েছিল সবর্োচ্চ আদালত সুপ্রিম কোর্ট৷ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, সূর্য কান্ত এবং বিক্রম নাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছিল, যেকোনও রাজনৈতিক দল যাতে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক প্রচারণার জন্য আইন অনুসারে তার অধিকারগুলি অনুসরণ করতে বাধা না দেয় তা নিশ্চিত করা রাজ্য পুলিশের দায়িত্ব৷ আদালত বলেছিল, ‘‘আমরা আশা করি যে রাজ্যের আইন প্রয়োগকারী ব্যবস্থাপনা সহ সরকার এবং ডিজিপি প্রয়োজনীয় ব্যবস্থা করবে৷


বিচারপতিদের বেঞ্চ আরও বলেছিল, স্বতন্ত্র নিরাপত্তার জন্য ৮টি জেলার এসপি প্রতিটি মামলা এবং এলাকার বিষয়ে হুমকির উপলব্ধি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং প্রয়োজন অনুসারে নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা করবেন৷ বর্তমান আদেশ অনুসারে পদক্ষেপগুলি ব্যাখ্যা করে এবং এমনকি ত্রিপুরায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে তা নিশ্চিত করার জন্য হলফনামা দাখিল করতে হবে৷ ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবের সম্মতির একটি যৌথ প্রতিবেদন দাখিল করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল৷


কিন্ত, সুপ্রিম কোর্টের আদেশ কার্যকরের বদলে ত্রিপুরায় নির্বাচনকে ঘিরে সন্ত্রাসের হার আরও বেড়েছে বলে পিটিশনে জানিয়েছে তৃণমূল৷ বিভিন্ন সময় ত্রিপুরা পুলিশের ডিজি এবং রাজ্য নির্বাচন কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনপত্রও সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে৷ তাতে, ৮ জেলার পুলিশ সুপার আদালত অবমাননা করেছে বলে সুপ্রিম কোর্টের কাছে প্রতিকার চেয়েছে তৃণমূল কংগ্রেস৷ সাথে আবেদন জানিয়েছে, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বহিঃরাজ্য থেকে স্বাধীন পর্যবেক্ষক নিযুক্ত করা হোক৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top