News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির বাতাস দূষিতই, ধোঁয়াশার আস্তরণে ঢাকল প্রতিবেশী রাজ্যও
Image

দিল্লির বাতাস দূষিতই, ধোঁয়াশার আস্তরণে ঢাকল প্রতিবেশী রাজ্যও

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাস এখনও দূষণ-মুক্ত হতে পারল না। গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও দিল্লির বাতাসে ছিল দূষিত ধূলিকণা। এদিন সকাল ৬.৩৩ মিনিট নাগাদ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৬২, যা ভীষণ খারাপ। এরপর সকাল আটটা নাগাদ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৪৪। আবহবিদরা জানিয়েছেন, রবিবারের আগে দিল্লির বাতাসে পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
বায়ুদূষণের ফলে শ্বাসকষ্ট, চোখে জ্বালা অনুভব করছেন দিল্লিবাসী। ইন্ডিয়া গেট থেকে লোধি গার্ডেন, রাজঘাট থেকে কুতুব মিনার দিল্লির সর্বত্রই এদিন ধোঁয়াশার আস্তরণ ছিল। শুধুমাত্র দিল্লি নয়, এদিন সকাল আটটা নাগাদ সংলগ্ন উত্তর প্রদেশের গাজিয়াবাদে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৬৪, ফরিদাবাদে ৩৫৪, গ্রেটার নয়ডায় ৩২৪, গুরুগ্রামে ৩২৫ এবং নয়ডায় ৩৩৩। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top