News Flash

  • Home
  • Uncategorized
  • Corona is still under control : করোনা এখনো নিয়ন্ত্রণে রয়েছে, মন্ত্রিসভার বৈঠকে সাপ্তাহিক পর্যালোচনায় রিপোর্ট
Image

Corona is still under control : করোনা এখনো নিয়ন্ত্রণে রয়েছে, মন্ত্রিসভার বৈঠকে সাপ্তাহিক পর্যালোচনায় রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ ত্রিপুরায় করোনার প্রকোপ এখনো নিয়ন্ত্রণে রয়েছে৷ আজ মন্ত্রিসভার বৈঠকে সাপ্তাহিক পরিস্থিতির পর্যালোচনায় এমনটাই চিত্র ফুটে উঠেছে বলে দাবি করেন তথ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ এদিন সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে কোভিড পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গড় হিসেবে গত সপ্তাহের তুলনায় করোনার সংক্রমণ বর্তমানে সামান্য কমেছে৷ তবে, তিনটি জেলায় করোনার সংক্রমণ সামান্য বেড়েছে৷ তাতে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই৷ স্বাস্থ্য দফতর লাগাতর পরিস্থিতির উপর নজর রেখেছে, অভয় দিয়ে বলেন তিনি৷


এদিন তথ্য মন্ত্রী দাবি করেন, করোনার সংক্রমণের সাপ্তাহিক হিসেব পর্যালোচনা করে দেখা গেছে গত সপ্তাহে পশ্চিম জেলায় সংক্রমণের হার ছিল ০.৪৯ শতাংশ, এখন কমে দাড়িয়েছে ০.৩৯ শতাংশ৷ সিপাহীজলা জেলায় সংক্রমণের হার ছিল ০.০৩ শতাংশ, এখন তা বেড়ে হয়েছে ০.১১ শতাংশ৷ খোয়াই জেলায় সংক্রমণের হার ছিল ০.৬২ শতাংশ, তা এখন কমে দাড়িয়েছে ০.১৫ শতাংশ৷ গোমতি জেলায় সংক্রমণের হার ছিল ০.৩৩ শতাংশ, যা এখন কমে দাড়িয়েছে ০.১৬ শতাংশ৷ দক্ষিণ জেলায় সংক্রমণ এক সপ্তাহে সামান্য বেড়েছে৷ গত সপ্তাহে ওই জেলায় সংক্রমণের হার ছিল ০.১৭ শতাংশ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ০.২৫ শতাংশ৷ ধলাই জেলায় সংক্রমণের হার ছিল ০.৩৬ শতাংশ, যা এখন কমে দাঁড়িয়েছে ০.১৩ শতাংশ৷ ঊনকোটি জেলায় সংক্রমণের হার ছিল ০.০৭ শতাংশ, এখন তা কমে দাঁড়িয়েছে ০.০৩ শতাংশ এবং উত্তর ত্রিপুরা জেলায় সংক্রমণের হার ছিল ০০৯ শতাংশ যা এখন বেড়ে দাঁড়িয়েছে ০.৩৮ শতাংশ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top