News Flash

  • Home
  • Uncategorized
  • Should be taken against me : সুপ্রিম কোর্টে মিথ্যা বলিনি, যদি বলে থাকি তাহলে আমার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক : সুস্মিতা
Image

Should be taken against me : সুপ্রিম কোর্টে মিথ্যা বলিনি, যদি বলে থাকি তাহলে আমার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক : সুস্মিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ সুপ্রিম কোর্টে মিথ্যা বলিনি৷ যদি বলে থাকি তাহলে আমার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক৷ হাই কোর্টের নোটিশ নিয়ে আজ দৃঢ়তার সাথেই একথা বলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব৷ প্রসঙ্গত, গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশের উদ্বৃতি দিয়ে ত্রিপুরা হাইকোর্ট তৃণমূল সাংসদের কাছে জবাব চেয়েছে৷ আগামী ১৪ ডিসেম্বর পুণরায় শুনানির ধার্য্য হয়েছে৷
প্রসঙ্গত, পুর ও নগর নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ সাংসদ সুস্মিতা দেবের দায়েরকৃত আবেদনের শুনানিতে পুর নির্বাচন যাতে অবাধ ও ভয়মুক্ত পরিবেশে হয়, তা সুনিশ্চিত করার জন্য ত্রিপুরা প্রশাসনকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ সেই সাথে রাজ্য পুলিশের মহানির্দেশক ও স্বরাষ্ট্র সচিবের কাছে যৌথ প্রতিবেদনও চেয়েছিল সবর্োচ্চ আদালত৷ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, সূর্য কান্ত এবং বিক্রম নাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, যে কোনও রাজনৈতিক দল যাতে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক প্রচারণার জন্য আইন অনুসারে তার অধিকারগুলি অনুসরণ করতে বাধা না দেয় তা নিশ্চিত করা রাজ্য পুলিশের দায়িত্ব৷ আদালত বলেছে, ‘আমরা আশা করি, রাজ্যের আইন প্রয়োগকারী ব্যবস্থাপনা সহ সরকার এবং ডিজিপি প্রয়োজনীয় ব্যবস্থা করবে৷’


বিচারপতিদের বেঞ্চ আরও বলেছে, স্বতন্ত্র নিরাপত্তার জন্য, সমস্ত আটটি জেলার এসপি প্রতিটি মামলা এবং এলাকার বিষয়ে হুমকির উপলব্ধি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং প্রয়োজন অনুসারে নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেবেন৷ বর্তমান আদেশ অনুসারে পদক্ষেপগুলি ব্যাখ্যা করে এবং ত্রিপুরায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে তা নিশ্চিত করার জন্য হলফনামা দাখিল করতে হবে৷ ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবের সম্মতি সংক্রান্ত একটি যৌথ প্রতিবেদন দাখিল করার জন্যও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে৷


কিন্তু সুপ্রিম কোর্টে ওই আবেদনে মিথ্যা বলেছেন আবেদনকারিণী৷ ত্রিপুরা হাইকোর্টে ছুটি চলছে, তাই আবেদনকারিণী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বলে আবেদনে উল্লেখ করেছেন৷ গতকাল ত্রিপুরা হাইকোর্টে তৃণমূলের দায়েরকৃত মামলার শুনানিতে বিচারপতি শুভাশিস তলাপাত্র সুপ্রিমকোর্টে আবেদনের বক্তব্যের হলফনামা চেয়েছেন৷ আবেদনকারিণী সুপ্রিমকোর্টে বলেছিলেন, সংবিধানের ধারা ২২৬ মোতাবেক ত্রিপুরা হাইকোর্টে একটি আবেদন জমা দেওয়া হয়েছিল৷ কিন্তু নির্দিষ্ট অবকাশের জন্য ওই আবেদন গ্রহণ হয়নি৷ আবেদনকারিণীর ওই বক্তব্যের কারণ জানতে চেয়েছে ত্রিপুরা হাইকোর্ট৷ প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের আবেদনে গভীর রাতে জরুরি ভিত্তিতেও ত্রিপুরা হাই কোর্টে শুনানি হয়েছে৷


আগামী ১২ ডিসেম্বর পুনরায় শুনানির দিন ধার্য হয়েছে৷ এ-বিষয়ে ত্রিপুরার তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সত্যকে লুকিয়ে রাখা যায় না৷ মিথ্যার ওপর ভর করেই তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে৷ ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে তা স্পষ্ট হয়ে গেছে৷ তিনি বলেন, রাজনীতির স্বার্থে তৃণমূল কংগ্রেস সুপ্রিমকোর্টকে বিভ্রান্ত করেছে৷ সবর্োচ্চ আদালতে মিথ্যা বলেছে তারা৷ তাই, এখন ল্যাজেগোবরে হওয়ার অবস্থা ধরেছে, কটাক্ষ করেন তিনি৷ এ-বিষয়ে আজ সাংসদ সুস্মিতা দেব দৃঢ়তার সাথেই বলেন, সুপ্রিম কোর্টে মিথ্যা বলিনি৷ তবে, যদি আদালতের মনে হয় মিথ্যা বলেছি, তাহলে আমার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক৷ তাঁর দাবি, ত্রিপুরায় লাগাতর সন্ত্রাস হচ্ছে৷ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে৷ নির্বাচনকে প্রহসনে পরিণত করছে শাসক দল৷ তাই, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top