News Flash

  • Home
  • Uncategorized
  • Toss will not be a big factor : টি-২০ বিশ্বকাপে টস বড় ফ্যাক্টর হবে না, দাবি অ্যারন ফিঞ্চের
Image

Toss will not be a big factor : টি-২০ বিশ্বকাপে টস বড় ফ্যাক্টর হবে না, দাবি অ্যারন ফিঞ্চের

দুবাই, ১৪ নভেম্বর (হি.স) : আমিরশাহিতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার কারণে একাধিক ম্যাচের ভাগ্য বদলে গিয়েছে বলেই বিশেষজ্ঞদের ধারণা। তবে রবিবাসরীয় ফাইনালে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচে টস বড় ‘ফ্যাক্টর’ হবে না বলেই মনে করছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই দল। প্রসঙ্গত প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়া ফাইনালের টিকিট নিশ্চিত করে। ফাইনাল ম্যাচ শুরুর আগেই দুই দেশের অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং কেন উইলিয়ামসন বিশ্বকাপ ট্রফির সাথে রীতি মেনে ছবি তোলেন। তার পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিঞ্চের অভিমত ফাইনাল ম্যাচে টস বড় ‘ফ্যাক্টর’ হবে না।


এদিন ফিঞ্চ বলেন, ‘টস ফ্যাক্টরটা পিছনে ফেলা সম্ভব। সত্যি বলতে প্রতিযোগিতা জিততে একটা না একটা সময় তো প্রথমে ব্যাট করে ম্যাচ জিততেই হবে। পাকিস্তানের বিরুদ্ধেও আমার মনে হয়েছিল আমি টস হারতে পারি। তার প্রধান কারণ ছিল সেমিফাইনালে প্রথমে ব্যাট করে আমরা একটা বড় স্কোর বোর্ডে তুলতে চেয়েছিলাম। পরিস্থিতি এমন যখন আপনি প্রথমে ব্যাট করতে না চাইলেও প্রথম ব্যাট আপনাকে করতে হতেও পারে। ফাইনালের ক্ষেত্রেও ব্যাপারটা এক হতে পারে। আইপিএলের ফাইনালে আমরা দেখেছি এই উইকেটেই চেন্নাই প্রথমে ব্যাট করে বড় রান করে কী ভাবে ম্যাচটা জিতেছিল। সেই দিন আপনি কী করছেন সেটা গুরুত্বপূর্ণ। আপনি স্কোরবোর্ডে যদি বড় রান করতে পারেন, তাহলে বিপক্ষের উপর চাপ পড়বে এবং সেক্ষেত্রে টস বড় ‘ফ্যাক্টর’ হবে না।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top