News Flash

  • Home
  • Uncategorized
  • Prime Minister will pay the first installment : আজ রাজ্যের ১৪৭৮০৫ গৃহ নির্মাণের প্রথম কিস্তির টাকা প্রদান করবেন প্রধানমন্ত্রী
Image

Prime Minister will pay the first installment : আজ রাজ্যের ১৪৭৮০৫ গৃহ নির্মাণের প্রথম কিস্তির টাকা প্রদান করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে ত্রিপুরার গ্রামীণ এলাকার ১ লক্ষ ৪৭ হাজার ৮০৫ জন সুবিধাভোগীকে একই সঙ্গে গৃহ নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা প্রদান করবেন৷ আগামীকাল দুপুর একটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি প্রথম কিস্তির ৪৮ হাজার টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করবেন৷ এটা ত্রিপুরার জন্য এক ঐতিহাসিক মাইলস্টোন বলে অভিহিত করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ আজ সন্ধ্যায় সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে সাথে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) রাজ্যে রূপায়ণ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷


এদিন উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা ত্রিপুরার ইতিহাসে গ্রামীণ আবাস যোজনায় এধরণের উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে রাজ্যের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানান৷ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলেই ত্রিপুরা ও অসমের ক্ষেত্রে এই যোজনায় গ্রামীণ ঘর নির্মাণের সংজ্ঞা পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার৷ তিনি জানান, আগামীকাল রাজ্যের ১ লক্ষ ৪৭ হাজার ৮০৫ জনের অ্যাকাউন্টে একসঙ্গে মোট ৭০৯ কোটি ৪৬ হাজার টাকা ঢুকে যাবে৷ এর ফলে ঘর নির্মাণের সঙ্গে যুক্ত রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী সহ অনেকেই আর্থিকভাবে উপকৃত হবেন৷ পাশাপাশি গ্রামীণ এলাকার অর্থনৈতিক ব্যবস্থাও স্বচ্ছল হবে বলে উপমুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন৷


তাঁর কথায়, ত্রিপুরার গ্রামীণ এলাকায় মোট ৬ লক্ষ ৯৭ হাজার পরিবার রয়েছে৷ ২০১১ সালের এসইসিসি সার্ভে অনুযায়ী ত্রিপুরার ২ লক্ষ ৮ হাজার পরিবার ঘর নির্মাণের নীতি নির্দেশিকার কারণে বাদ পড়ে যায়৷ বর্তমান রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় ঘর নির্মাণের নীতি নির্দেশিকার পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার এবং একসঙ্গে ১ লক্ষ ৫৯ হাজার ঘরের মঞ্জুরী দিয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা সরকার এছাড়াও অতিরিক্ত ২২ হাজার ৭৫৯ ঘরের জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের নিকট প্রস্তাব পাঠিয়েছে৷ উপমুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) ঘর প্রদানের কাজটি ত্রিপুরা সরকার মিশন মুডে রূপায়ণ করছে৷ গত ৫ সেপ্ঢেম্বর এক দিনেই ১ লক্ষ ৫৯ হাজার সুবিধাভোগীকে ঘর প্রদানের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে৷ জিও ট্যাগিং ও অনলাইন রেজিস্ট্রেশনও মিশন মুডে সম্পন্ন করা হয়েছে৷ সুবিধাভোগীদের সচেতন করার লক্ষ্যে কর্মশালারও আয়োজন করা হয়েছে৷ সুবিধাভোগীদের কি ডিজাইনের ঘর বানালে টেকসই হবে তার জন্য ডিজাইন অপশানও দেওয়া হয়েছে, দাবি করেন তিনি৷ তাঁর দাবি, ত্রিপুরায় ১ লক্ষ ৫৯ হাজার ঘর নির্মাণের জন্য প্রায় ২২০০ কোটি টাকা ব্যয় হবে৷ ফলে রাজ্যের গ্রামীণ এলাকায় অর্থনৈতিক ব্যবস্থারও উন্নতি ঘটবে৷ আজ সাংবাদিক সম্মেলনে তাঁর সাথে তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং গ্রামোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব টি কে দেবনাথ উপস্থিত ছিলেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top