News Flash

Image

এবার ভোপালে নামবদল, হবিবগঞ্জ স্টেশন হল রানি কমলাপতির নামে

ভোপাল, ১৩ নভেম্বর (হি.স.): নাম বদলে ফেলা হল মধ্যপ্রদেশের ভোপালের হবিবগঞ্জ রেল স্টেশনের। হবিবগঞ্জ রেল স্টেশনের নতুন নাম রাখা হচ্ছে জনজাতীয় রানি, রানি কমলাপতি। আগামী ১৫ নভেম্বর নতুনভাবে সেজে ওঠা এই স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্নির্মাণে খরচ পড়েছে প্রায় ১০০ কোটি টাকা। বেশ কিছু সময় ধরে এই স্টেশনের নাম বদলের দাবি করছিল বিজেপি। হবিবগঞ্জ রেল স্টেশনের নাম বদলের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল মধ্যপ্রদেশ সরকার। সেই আবেদন মঞ্জুর করেছে নরেন্দ্র মোদী সরকার।
কেন্দ্র আবেদন মঞ্জুর করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার শিবরাজ জানিয়েছেন, “ভোপালের হবিবগঞ্জ রেল স্টেশনের নাম জনজাতীয় রানি, রানি কমলাপতির নামে রাখার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাচ্ছি। রানি কমলাপতি গোন্ড সমাজের গর্ব ছিলেন। তিনিই ছিলেন শেষ হিন্দু রানি।”

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top