News Flash

  • Home
  • Uncategorized
  • Two people were killed : যোগেন্দ্রনগর স্টেশনে পনের দিনের মধ্যে রেলে কাটা পড়ে দুজনের মৃত্যু
Image

Two people were killed : যোগেন্দ্রনগর স্টেশনে পনের দিনের মধ্যে রেলে কাটা পড়ে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের৷ মৃত যুবকের নাম বিশ্বজিৎ দেবনাথ৷ বাড়ি যোগেন্দ্র নগর এলাকায়৷ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে চাপ দিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণমলয় রেল ব্রিজ সংলগ্ণ এলাকায় রেলে কাটা পড়ে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷মৃত যুবকের নাম বিশ্বজিৎ দেবনাথ৷ বাড়ি যোগেন্দ্র নগর এলাকায়৷


তার মা এবং দুই সন্তান রয়েছে৷ প্রায় ছয় মাস আগে তার স্ত্রী পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেছে৷ এরপর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে৷ স্থানীয় লোকজন রেল লাইনে কাটা পরে এক যুবকের মৃত্যুর ঘটনা পুলিশকে জানান৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে খন্ডিত মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়৷


স্থানীয় লোকজন জানিয়েছেন মৃত যুবকের নাম বিশ্বজিৎ দেবনাথ৷ রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু পরপরই স্থানীয় লোকজন তার মাকে খবর দেন৷ খবর পেয়ে অভাগিনী মা ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পড়েন৷ তিনি জানান তার পুত্রবধু অপর এক ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার পর থেকেই বিশ্বজিৎ মানসিকভাবে বিপর্যস্ত৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে সে কারণেই সে রেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷উল্লেখ্য আগরতলা সংলগ্ণ এলাকা সহ রাজ্যের বিভিন্ন স্থানে গত কয়েক বছরে রেলে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে৷ অনেকেই রেলওয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যাকে সহজ উপায়ে খাবে বেছে নিচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top