News Flash

  • Home
  • Uncategorized
  • Pedestrian seriously injured : গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা পথচারী
Image

Pedestrian seriously injured : গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা পথচারী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ নভেম্বর৷৷ যান দুর্ঘটনা তেলিয়ামুড়া মহকুমা বিভিন্ন এলাকায় পিছু ছাড়ছে না৷ প্রতিনিয়তই কোন না কোন জায়গায় যান দুর্ঘটনার ঘটনা ঘটেই চলছে৷ ফের যান দুর্ঘটনায় আহত ষাটোর্ধ বৃদ্ধা মহিলার৷ বর্তমানে তার চিকিৎসা চলছে রাজ্যের রেফারেল জিবি হাসপাতাল৷ আহত বৃদ্ধা মহিলার নাম সন্ধ্যা মজুমদার৷

বাড়ি তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায় শুক্রবার আনুমানিক সাড়ে বারোটা নাগাদ৷ সংবাদে জানা যায়, এই বৃদ্ধ মহিলা তথা সন্ধ্যা মজুমদার বাড়িতে আসার পথে কোনো এক অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ পরে প্রত্যক্ষদর্শীরা মহিলাকে রাস্তায় পড়ে থাকতে দেখে খবর দিয়ে তেলিয়ামুড়া দমকল কর্মীদের৷ খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা মজুমদারকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা মজুমদারের অবস্থা গুরুতর হওয়াতে জিবি হাসপাতাল স্থানান্তরিত করা হয়৷এদিকে গাড়ির চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায় বলে খবর৷ মহিলার হাতে পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে বলে জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top