News Flash

  • Home
  • দিনের খবর
  • সোনিয়া সকাশে গেহলট, কেন্দ্রের কাছে জ্বালানি তেলের দাম কমানোর আর্জি
Image

সোনিয়া সকাশে গেহলট, কেন্দ্রের কাছে জ্বালানি তেলের দাম কমানোর আর্জি

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): রাজস্থানের সামগ্রিক প্ৰতিস্থিতি-সহ নানা বিষয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট। বৃহস্পতিবার দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন অশোক গেহলট। এদিন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক গেহলট বলেছেন, “পেট্রোল ও ডিজেলের দাম আরও কমানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। কেন্দ্র যদি জ্বালানি তেলের দাম কমায়, তাহলে রাজ্যেও দাম কমে যাবে।…পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। রাজ্যগুলিকে সমর্থন করা উচিত কেন্দ্রের। রাজস্থানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দলের হাইকমান্ডকে আমি অবগত করেছি।”
রাজস্থানে মন্ত্রিসভার রদবদল হতে পারে বলে শোনা যাচ্ছে। এদিন সোনিয়া গান্ধীর সঙ্গে কী মন্ত্রিসভার রদবদল নিয়ে আলোচনা হয়েছে? অশোক গেহলটকে এই প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “রাজস্থানে রদবদল নিয়ে শেষ সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। অজয় মাকেনের কাছে সমস্ত তথ্য আছে। রাজ্যে সুশাসন বজায় থাকুক, এটাই আমরা চাইছি।”

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top