News Flash

  • Home
  • Uncategorized
  • Record number of students enrolled : রাজ্যে কলেজগুলিতে ছাত্র ভর্তির ক্ষেত্রে সংখ্যায় সর্বকালের রেকর্ড অতিক্রম
Image

Record number of students enrolled : রাজ্যে কলেজগুলিতে ছাত্র ভর্তির ক্ষেত্রে সংখ্যায় সর্বকালের রেকর্ড অতিক্রম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ রাজ্যে এবছর মোট ২৪ হাজার ৫৮৪ জন ছাত্র-ছাত্রী রাজ্যের ২২টি সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে, যা সংখ্যার নিরীখে বিগত বছরগুলির তুলনায় অনেকটাই বেশি৷ আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিসকক্ষে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতললাল নাথ এই সংবাদ জানিয়েছেন৷ তিনি জানান, ২০১৯-২০ শিক্ষাবর্ষে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছিল ১৮ হাজার ৩২৪ জন, ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল ১৮ হাজার ৭০০ জন এবং এবছর ভর্তি হয়েছে ২৪ হাজার ৫৮৪ জন৷


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এক প্রশের উত্তরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানাতে গিয়ে বলেন, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্য সরকার টার্ম ওয়ান এবং টার্ম টু এই দুইটি ভাগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷
তিনি জানান, টার্ম ওয়ান-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর ২০২১ থেকে ৭ জানুয়ারী ২০২২ এবং টার্ম ওয়ান-এ মাধ্যমিক পরীক্ষা হবে ১৬ ডিসেম্বর ২০২১ থেকে ২৯ ডিসেম্বর ২০২১৷ তিনি জানান মোট সিলেবাসের ৩০ শতাংশ ইতিমধ্যে কমানো হয়েছে৷ অবশিষ্ট ৭০ শতাংশের মধ্যে ৩৫ শতাংশ সিলেবাসের পরীক্ষা টার্ম ওয়ান-এ নেওয়া হবে৷ করোনা পরিস্থিতির সার্বিক বিবেচনা করে আগামী এপ্রিল মাসে টার্ম টু পরীক্ষা নেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top