News Flash

  • Home
  • Uncategorized
  • Violence of two first class students : প্রথম শ্রেণীর দুই ছাত্রের মারপিট, গুরুতর আহত এক
Image

Violence of two first class students : প্রথম শ্রেণীর দুই ছাত্রের মারপিট, গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ বিশালগড়ের নেহাল চন্দনগর সুকলের প্রথম শ্রেণির দুই ছাত্রের মধ্যে মারপিটের ঘটনায় গুরুতর ভাবে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের ভূমিকা নিয়েও প্রশ্ণ উঠেছে৷কর্তৃপক্ষের গাফিলতিতে আহত এক সুকল ছাত্র৷ সুকল কর্তৃপক্ষের গাফিলতিতে প্রথম শ্রেণীতে পড়ুয়া দুই ছাত্রের মারামারিতে আহত এক ছাত্র৷ আহত ছাত্রের নাম সৌরভ দাস (৬)৷ বাবার নাম মরণ দাস৷ ঘটনাটি ঘটে বিশালগড় নেহাল চন্দ্র নগর প্রাথমিক বিদ্যালয়ে৷ ঘটনার বিবরণে জানা যায় ,বুধবার প্রতিদিনের মতোই যথারীতি বিশালগড় নেহাল চন্দ্র নগর প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয়৷

কিন্তু কোনো এক সময়ে প্রথম শ্রেণীতে পড়ুয়া দুই ছাত্রের মধ্যে মারামারি শুরু হয়৷ যার ফলে আহত হয় সৌরভ দাস (৬) নামে প্রথম শ্রেণী পড়ুয়া এক ছাত্র৷ এদিকে এই ঘটনার পর খবর পেয়ে ছুটে আসে ছোট্ট শিশুর পরিবারের লোকেরা৷ প্রথম শ্রেণীতে পড়ুয়া সৌরভ দাসকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই সুকল পড়ুয়া৷ পরবর্তী সময় আহত ছাত্রের পরিবারের লোকেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে একপ্রকার ক্ষোভ উগরে দিলেন৷ অভিযোগ ,এই ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষকরা মানবিকতার খাতিরে আহত শিশুটির সামনে পর্যন্ত যায় নি৷ বরং শিক্ষক স্বল্পতার দোহাই দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে শিক্ষকরা৷

এদিকে বিদ্যালয়ের শিক্ষকদের বক্তব্য নেহাল চন্দ্র নগর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছে ৪ জন৷ যার দরুন উনারা সব দিক দিয়ে সামাল দিতে পারছেন না৷ রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বিভিন্ন অনুষ্ঠানে গলা ফাটিয়ে মাইক দিয়ে বলছেন যে , কোনো বিদ্যালয়েই শিক্ষক স্বল্পতা নেই৷ তাহলে বিশালগড় নেহাল চন্দ্র নগর প্রাথমিক বিদ্যালয়ের দিকে তাকালে বলা যায় যে মন্ত্রী মহোদয়ের সাথে বাস্তবের কোনো মিল নেই৷ এদিকে বর্তমানে বেকারের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, শুভ বুদ্ধি মহলের দাবি যারা বি এড, ডি এল এড করে বসে আছে রাজ্য সরকার যদি টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দ্রুত গতিতে শুরু করে তাহলে বিভিন্ন বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতা ধীরে ধীরে হ্রাস পাবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top