News Flash

  • Home
  • Uncategorized
  • Outbreak of dengue : রাজ্যের পাঁচ জেলায় ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ২৫৫ জন
Image

Outbreak of dengue : রাজ্যের পাঁচ জেলায় ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ২৫৫ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ রাজ্যে ডেঙ্গ পরিস্থিতি উদ্বেগজনক নয়৷ রাজ্যের কয়েকটি জায়গায় ডেঙ্গর প্রকোপ দেখা দিলেও রাজ্যবাসীকে উদ্বিগ্ণ না হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা৷ আজ সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ইতিমধ্যেই রাজ্যের কয়েকটি জায়গায় ডেঙ্গতে আক্রান্ত ২৫৫ জনকে সনাক্ত করা হয়েছে৷ রাজ্যে ডেঙ্গ রোগ সনাক্তকরণের কিট, প্রয়োজনীয় ঔষধ এবং আনুষাঙ্গিক ব্যবস্থাপনা রয়েছে৷ এই রোগ প্রতিরোধের বিষয়ে জনগণকে আরও বেশি সচেতন হতে হবে৷


সাংবাদিক সম্মেলনে স্টেট নোডাল অফিসার ডা. দীপ দেববর্মা জানান, এবছর ১০ নভেম্বর বিকেল পর্যন্ত ২৫৫ জন ডেঙ্গ আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে৷ এরমধ্যে প্রায় ৯৫ শতাংশই রাবার বাগানে শ্রমিকের কাজ করেন৷ তিনি জানান, বর্তমান নভেম্বর মাসেই ১০ তারিখ পর্যন্ত পাঁচটি জেলায় ১৬১ জন ডেঙ্গ আক্রান্ত রোগী পাওয়া গেছে৷ এরমধ্যে গোমতী জেলায় ৭৬ জন, সিপাহীজলা জেলায় ২৭ জন, সিপাহীজলা এবং উত্তর জেলায় ১ জন করে, ঊনকোটি জেলায় ৫৬ জন৷ তিনি জানান, বর্তমানে ডেঙ্গ সনাক্তকরণে কিট ব্যবহার করা হচ্ছে৷ তাই দ্রত রোগ সনাক্ত হচ্ছে৷ এই কিট এই বছরই প্রথম বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে৷


তিনি জানান, ডেঙ্গ বাহিত এডিস মশা দিনে কামড়ায়৷ তাই মশা নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ফগ মেশিন দিয়ে ফগিং করা হয়েছে৷ জনগণকে বলা হয়েছে কাজের সময় ফুল প্যান্ট, ফুল শার্ট পড়ে কাজ করতে৷ বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির করা হচ্ছে৷ জনগণকে সচেতন করা হচ্ছে৷ এর পাশাপাশি পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে৷ তিনি জানান, জনগণকে সচেতন করা হচ্ছে ডেঙ্গির লক্ষণ থাকলেই তারা যেন রক্ত পরীক্ষা করান৷


মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. তপন মজমদার জানান, ডেঙ্গিতে আক্রান্ত হলে জরের সঙ্গে সারা শরীরে প্রচণ্ড ব্যাথা অনুভুত হবে৷ তাই জর হলেই নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করতে হবে৷ চিকিৎসায় ডেঙ্গ ভাল হয়ে যায়৷ উদ্বিঘ হওয়ার কোন কারণ নেই৷ ডেঙ্গ রোগ প্রতিরোধ করাই প্রধান কাজ৷ তাই এ ব্যাপারে সবাইকে আরও সতর্ক থাকতে হবে৷ সাংবাদিক সম্মেলনে মেডিসিন বিভাগের প্রধান ডা. শ্যামল রায়ও এ বিষয়ে আলোচনা করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top