News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে আরোগ্যের হার ৯৮.২৪ শতাংশ, ২৬৬ বেড়ে মৃত্যু ৪.৬১-লক্ষাধিক
Image

ভারতে আরোগ্যের হার ৯৮.২৪ শতাংশ, ২৬৬ বেড়ে মৃত্যু ৪.৬১-লক্ষাধিক

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): করোনার বাড়বাড়ন্ত সামলে স্বাভাবিক হতেই পারছে না ভারত। ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা অবশ্য কিছুটা কমে গিয়েছে। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫১ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ২৬৬ জনের। রবিবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৩,২০৪ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ, ২০২০ সালের মার্চ মাস থেকে এযাবৎ সর্বোচ্চ সুস্থতার হার। ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৪২,৮২৬-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ২০১৯, যা ২০২০ সালের মার্চ মাস থেকে এযাবৎ সর্বনিম্ন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১১,৪৫১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংক্রমণের নিরিখে দেশের মধ্যে এখনও সর্বাগ্রে কেরল। সেখানে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭,১২৪ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৪২ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ২৩ লক্ষ ৮৪ হাজার ০৯৬ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,০৮,৪৭,২৩,০৪২ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৬৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৬১,০৫৭ জন (১.৩৪ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা ফের অনেকটাই বেড়েছে, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৩,২০৪ জন। ফলে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৭,৬৩,১০৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.২৪ শতাংশ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top