News Flash

  • Home
  • Uncategorized
  • Adventurous theft : ধর্মনগর থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি
Image

Adventurous theft : ধর্মনগর থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ নভেম্বর৷৷আবারো পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি৷ গৃহস্থের অনুপস্থিতিতে চোরের দল লুটে নিল ষগদ চার লক্ষ টাকা সহ প্রায় দুই থেকে তিন ভরি স্বর্ণালঙ্কার ও বেশকটি এন্ড্রয়েড মোবাইল ফোন৷ঘটনা ধর্মনগর থানা থেকে চল্লিশ মিটার দূরের থানা রোড এলাকায়৷ সানীয় জনমনে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক৷সানীয় থানার পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার ধর্মনগর থানা থেকে মাত্র চল্লিশ মিটার দূরে অবসিত থানা রোডের বাসিন্দা দীপক দেব স্বপরিবারে শনিবার রাত আনুমানিক নয়টা নাগাদ শহরের কালী পূজা দেখতে বের হন৷ পেশায় ব্যবসায়ী গৃহস্থ দীপক দেব স্ত্রী,কন্যাকে সাথে নিয়ে ধর্মনগর শহরের কালী পূজা পরিক্রমা করে অনুমানিক সাড়ে বারোটা নাগাদ নিজ ঘরে ফিরে আসেন৷ কিন্তু ঘরে ঢুকে দেখতে পান ঘরের সকল আসবাপত্র এলোমেলো৷ চক্ষু চড়কগাছ হয়ে পড়ে গৃহস্থ দীপক দেবের৷ তারপর গৃহস্থ দেখতে পান ঘরের পেছনের দরজা ও লোহার গেইট ভেঙে চোরের দল ঘরে প্রবেশ করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে৷ তড়িঘড়ি খবর দেন ধর্মনগর থানায়৷ ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করে একটি চুরির মামলা রুজু করে৷ এদিকে গৃহস্থ দীপক দেব জানান, চোরের দল বাড়ির পেছন দিকে দরজা ভেঙে ঘরে ঢুকে নগদ প্রায় চার লক্ষ টাকা ও দুই থেকে তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে৷সাথে বেশকটি এন্ড্রয়েড মোবাইলও নিয়ে গেছে চোরের দল৷ গৃহস্থ আরো জানান,এক বছর পূর্বে তাঁর বাড়িতে চুরি কান্ড সংগঠিত হয়েছিল৷তারপর শনিবার রাতে চুরি কান্ডের পুনরাবৃত্তি করল চোরের দল৷ সুতরাং ধর্মনগর থানার নাকের ডগায় এভাবে পর পর দুঃসাহসিক চুরি কান্ডে স্থানীয় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে৷ প্রশ্ণ উঠছে সানীয় থানার নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্ব নিয়ে৷তবে ধর্মনগর থানার পুলিশ এখন পর্যন্ত এই চুরি কান্ডের কোন কূলকিনারা করতে পারেনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top