News Flash

  • Home
  • বিনোদন
  • Luxury train ‘Ramayana Jatra’ : বিলাসবহুল ট্রেনে ‘রামায়ণ যাত্রা’, নয়া উদ্যোগ আইআরসিটিসির
Image

Luxury train ‘Ramayana Jatra’ : বিলাসবহুল ট্রেনে ‘রামায়ণ যাত্রা’, নয়া উদ্যোগ আইআরসিটিসির

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স) : শীতের মরশুমে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে বিলাসবহুল ট্রেনে প্যাকেজ ট্যুরের আয়োজন করল আইআরসিটিসি। এই ট্যুরে রামের জীবনের সঙ্গে সম্পর্ক যুক্ত বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানো হবে। আইআরসিটিসি এই ট্যুরের নাম রেখেছে ‘শ্রী রামায়ণ যাত্রা’।

আজ রবিবার দিল্লির সফদরজং স্টেশন থেকে বাতানুকুল ট্রেনটি ছাড়ছে। সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে ১২ ডিসেম্বরও এমন আরও একটি ট্রেন ছাড়বে। ১৬ রাত ১৭ দিনের ট্যুরে ‘রামায়ণ যাত্রা’ ঘোরানো হবে পর্যটকদের। ডোমেস্টিক ট্যুরিজমের প্রচারে ‘দেখো আপনা দেশ’ নামক একটি উদ্যোগ নিয়েছে কেন্দ্র।
এই ট্রেনে ফার্স ক্লাস এসি এবং এসি টু টায়ার কোচ রয়েছে। প্রতিটি কোচে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে প্রতি কামরায় একজন করে নিরাপত্তা রক্ষীও থাকছেন। অত্যাধুনিক রান্নাঘর ছাড়াও দুটি ঝাঁ চকচকে রেস্তরাঁও রয়েছে। শৌচাগারেও আধুনিক সুবিধা মিলবে।

প্রথমেই পর্যটকদের অযোধ্যা নিয়ে যাওয়া হবে। সেখানে রাম মন্দির, হনুমান মন্দির এবং ভারতমাতা মন্দির দেখানো হবে। এর পর বিহারের সীতামারিতে সীতার জন্মস্থান এবং জনকপুরে রাম-জনক মন্দির ঘুরিয়ে পর্যটকদের বারাণসী, প্রয়াগ, চিত্রকূটের যাবতীয় দ্রষ্টব্যে নিয়ে যাওয়া হবে।
এরপর মহারাষ্ট্রের নাসিকে ত্রম্বকেশ্বর মন্দির এবং পঞ্চবটী এবং কর্ণাটকের হাম্পি ঘুরিয়ে দিল্লি পৌঁছবে স্পেশাল ট্রেনটি। গোটা ট্যুরে প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার ঘুরবেন পর্যটকরা। ফার্স্ট ক্লাস এসিতে খরচ পড়বে ১ লক্ষ ২ হাজার ৯৫ টাকা। এসি টু টায়ারে লাগবে ৮২ হাজার ৯৫০ টাকা।

আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, এই প্যাকেজের মধ্যে এসি হোটেল, সমস্ত রকম খাবার (নিরামিষ), দর্শনীয় স্থানে ঘোরা এবং ভ্রমণ বিমার খরচ অন্তর্ভুক্ত রয়েছে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রীদের ডবল ডোজ ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। আইআরসিটির তরফে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজারও দেওয়া হবে।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top