News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রাণকার্যেও মহিলাদের উপর নিষেধাজ্ঞা জারি তালিবানের
Image

ত্রাণকার্যেও মহিলাদের উপর নিষেধাজ্ঞা জারি তালিবানের

কাবুল, ৬ নভেম্বর (হি. স.) : স্কুল-কলেজ ও কর্মক্ষেত্রে আগেই মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করেছিল তালিবান । এবার ত্রাণ বিলি করার কাজেও মহিলাদের নিষিদ্ধ করল জেহাদিরা।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’ জানিয়েছে, মহিলা মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবকদের উপর রাশ টেনেছে তালিবান। জেহাদিরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এমন কাজ করতে পারবে না আফগান নারীরা। আফগান সংবাদমাধ্যম টলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মানবাধিকার সংগঠনটির নারী অধিকার বিষয়ক বিভাগের ডিরেক্টর হিদার বার বলেন, “ত্রাণ বিলি করার কাজে মহিলাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান। এর ফলে অনেকেই জীবনদায়ী খাবার ও ওষুধ পাচ্ছেন না। আফগানিস্তানে মানবিকতার খাতিরে দুস্থদের মদতে এগিয়ে এসেছে অনেকে। স্বেচ্ছাসেবক হিসেবে মহিলাদের কাজ করতে দিতে হবে এমন কোনও শর্ত কেউ আরোপ করেনি। দুস্থদের কাছে ত্রাণ পৌঁছে দিতে মহিলা কর্মীদের প্রয়োজন পরিস্থিতি তৈরি করেছে।” আফগান সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমানে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে মাত্র তিনটি প্রদেশে মহিলা স্বেচ্ছাসেবকদের কাজ করতে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রেও বেশ কিছু শর্ত আরোপ করেছে তালিবান। যেমন কাজের সময় সংশ্লিষ্ট মহিলাকর্মীর সঙ্গে পরিবারের কোনও পুরুষকে থাকতে হবে। তবে বাস্তবে দেখা গিয়েছে তেমনটা সম্ভব নয়। ফলে দেশটিতে ত্রাণকার্য চালিয়ে যাওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top